কলকাতা দূরদর্শনে চাকরি করতে চান? সাংবাদিকতার কাজে অভিজ্ঞরা পেতে পারেন সুযোগ। ওই পদে রাজ্যের ২৩ জেলা থেকে প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
সরকারি সম্প্রচার কেন্দ্রের সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন জেলার অভিজ্ঞ সাংবাদিকদের নিয়োগ করা হবে। তাঁদের ভিডিয়োগ্রাফি / সিনেমাটোগ্রাফি জানা দরকার। এর পাশাপাশি, টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতাও থাকতে হবে। বিশেষ করে ক্রীড়া, ব্যবসা, সমসাময়িক ঘটনা থেকে সংবাদ সংগ্রহের কাজে দক্ষতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন বিভাগের খবর সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তার ভিত্তিতেই ১,০০০ টাকা থেকে ১,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। খবর সংগ্রহের জন্য জেলার বাইরে অন্যত্র যেতে হলে ১,৮০০ টাকা পর্যন্ত সাম্মানিক পেতে পারেন।
ডাকযোগে কলকাতা দূরদর্শনের দফতরে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি তার সঙ্গে পাঠানো প্রয়োজন। একই সঙ্গে ১,১৮০ টাকার ডিমান্ড ড্রাফ্টও জমা দিতে হবে। আবেদন ৪ মার্চ পর্যন্ত পাঠাতে পারবেন।