চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্টদের খুঁজছে রাইটস লিমিটেড। কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা। জানিয়েছে, কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে। মোট শূন্যপদ ১১। প্রাথমিক ভাবে এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হতে পারে দেশের যে কোনও অঞ্চলে। বেতনকাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। চার্টার্ড অ্যাকাউট্যান্ট বা কস্ট অ্যাকাউট্যান্ট যোগ্যতার পাশাপাশি দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ৬০০ টাকা। আবেদনের শেষ দিন ২৭ এপ্রিল। সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।