Advertisement
E-Paper

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ, কোন পদে, কত বেতনে নিয়োগ?

আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। প্রতিটি কেসের তদন্ত রিপোর্ট জমা পড়ার পর নিযুক্তদের পারিশ্রমিক হিসাবে মিলবে ৭৫,০০০ টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৬:৩৯
Shyma Prasad Mukherjee Port

প্রতীকী চিত্র।

অবসরপ্রাপ্তদের জন্য সুখবর! কেন্দ্র বা রাজ্য সরকারি চাকরি থেকে অবসরগ্রহণ করলেও চাকরির সুযোগ রয়েছে সম্মানজনক পদে। পূর্বতন কলকাতা পোর্ট ট্রাস্ট তথা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে রয়েছে সেই সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোর্টের ওয়েবসাইটে। এর জন্য অফলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

নিয়োগ হবে এনকোয়্যারি অফিসার বা তদন্তকারী আধিকারিক পদে। মোট শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়নি। পোর্টের কোলকাতা ডক সিস্টেম হবে নিযুক্তদের কর্মস্থল। আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিক ভাবে দু’বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হলেও এই মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। প্রতিটি কেসের তদন্ত রিপোর্ট শৃঙ্খলারক্ষা কর্তৃপক্ষের কাছে জমা পড়ার পর নিযুক্তদের পারিশ্রমিক হিসাবে মিলবে ৭৫,০০০ টাকা।

আবেদনের জন্য প্রার্থীদের কেন্দ্র/ রাজ্য সরকারি সংস্থা/ রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে ডেপুটি সেক্রেটারি বা সমগোত্রীয় অফিসার বা তার চেয়ে উচ্চতর পদ থেকে অবসরগ্রহণ করতে হবে। যে কোনও গুরুত্বপূর্ণ পোর্টের প্রাক্তন বিভাগীয় প্রধানরাও আবেদন জানাতে পারবেন। প্রার্থীদের বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ থাকলে আবেদনপত্র গৃহীত হবে না। যাঁরা আগে এনকোয়ারি অফিসার পদে চাকরি করেছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বাছাই প্রার্থীদের নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৫ অগস্ট। এই বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য পোর্টের ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের।

Shyama Prasad Mukherjee Port Trust Job Vacancy WB Govt Jobs Govt Job Recruitment 2023 Officer Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy