উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য বিভাগে রয়েছে কাজের সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্পেশ্যালিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসক পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকা দরকার। মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতাও থাকতে হবে। স্পেশ্যালিস্টরা পাবেন ৩ হাজার টাকা, প্রতি দিন অনুযায়ী বেতন। প্রার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া দরকার। প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (https://north24parganas.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।