Advertisement
E-Paper

কতজন স্নাতক কেন্দ্রের অধীনে চাকরির সুযোগ পাবেন? চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন

২০২৫-এর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়ামিনেশন-এর (সিজিএল) প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১১:২০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করার পরে কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগে স্নাতকেরা চাকরির সুযোগ পাওয়া যায়। এসএসসি আয়োজিত সিজিএল-এর মাধ্যমে তাঁদের গ্রুপ ‘বি’ এবং ‘সি’ বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে। প্রথম পর্বের পরীক্ষা শেষ হওয়ার পরে এসএসসি সংশ্লিষ্ট বিভাগের চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। মোট ১৫,১৩০টি পদে স্নাতকদের নিয়োগ করা হবে।

২০২৫-এর পরীক্ষায় ওই সমস্ত বিভাগে মোট ১৪,৫৮২ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নতুন তালিকা অনুযায়ী আরও ৩,৪৫২টি শূন্যপদ যোগ করেছে এসএসসি। এর মধ্যে অর্থ মন্ত্রকের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বিভাগের অধীনে মোট ৮,৩৩২টি পদে নিয়োগ করা হবে। এর আগে ওই বিভাগের জন্য ৮,০০২টি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল।

দ্বিতীয় পর্বের পরীক্ষার আগে উত্তীর্ণরা কোন বিভাগে নিযুক্ত হতে চান, সেই বিষয়টি এসএসসি-কে জানাতে হবে। এ ক্ষেত্রে তাঁদের কাছে এসএসসি-র পোর্টাল মারফত ‘অপশন-কাম-প্রেফারেন্স’ বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ থাকছে। ৯ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে প্রার্থীদের তা জানিয়ে দিতে হবে। তাঁদের পছন্দের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে এসএসসি।

সংশ্লিষ্ট পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগের অধীনে ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, অফিস সুপারিন্টেন্ডেন্ট-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।

Combined Graduate Level Examination Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy