Advertisement
E-Paper

সফটওয়্যার ডেভেলপার খুঁজছে কলকাতা হাইকোর্ট, আবেদন করবেন কী ভাবে?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ ছ’মাস। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চুক্তির ভিত্তিতে কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে দ্য হাই কোর্ট অফ কলকাতার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ ছ’মাস। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে থেকে ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। অথবা এই বিষয়গুলিতে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। ডেভেলপমেন্টের কাজে এক থেকে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

দ্য হাই কোর্ট অফ কলকাতার (https://www.calcuttahighcourt.gov.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মে। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Govt Job Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy