Advertisement
E-Paper

জালন্ধরের এনআইটি-তে শুরু পিএইচডি-র আবেদন গ্রহণ প্রক্রিয়া, কোন কোন বিষয়ে?

বায়ো ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জালন্ধরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) পিএইচডি-র জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

বায়ো ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, রসায়ন-সহ নানা বিষয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হওয়া চাই। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে এনআইটি জালন্ধরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মে। আবেদন করার পর প্রতিষ্ঠানের তরফে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ১৯ মে এবং ইন্টারভিউ হবে ১৮ মে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy