Advertisement
E-Paper

সরকারি ব্যাঙ্কে ১৮৬৫ শিক্ষানবিশ প্রয়োজন, আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৯:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শেখার পাশাপাশি কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে।

শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। সাধারণ বিভাগ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে মোট ৫০০টি শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্য থেকে নিয়োগ করা হবে শিক্ষানবিশ। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১৫ হাজার টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ১৯ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Job Vacancy Job Recruitment UBI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy