Advertisement
E-Paper

লাদাখে থেকে গবেষণা কাজ! স্নাতক উত্তীর্ণেরা সুযোগ পেতে পারেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

কেন্দ্রীয় সরকারের ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে সাম্মানিক পাবেন ২০,৭০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:৪৯
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রীয় সরকারের ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে সাম্মানিক পাবেন ২০,৭০০ টাকা। কর্মস্থল লাদাখ। এক বছর কাজের মেয়াদ প্রকল্পটিতে। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ২৩ মার্চ বেলা ১২টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন তা জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.vidyasagar.ac.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy