Advertisement
E-Paper

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া, কোন উপায়ে সুযোগ পাবে শিশু?

কেভিএস-এ বালবাটিকার তিনটি স্তর থাকে। বালবাটিকা ১, বালবাটিকা ২ এবং বালবাটিকা ৩। সরকারি হিসাব অনুযায়ী বালবাটিকা ১-এর জন্য ৩-৪ বছর, বালবাটিকা ২-এর জন্য ৪-৫ বছর, এবং ৫ থেকে ৬ বছরের শিশুরা বালবাটিকা ৩-এ ভর্তি হতে পারবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৩:৪৫
কেভিএস-এ শুরু ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া।

কেভিএস-এ শুরু ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির সময়সূচি প্রকাশ করেছে। বালবাটিকা ও প্রথম শ্রেণির জন্য এই ভর্তি। ২০ মার্চ থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২ এপ্রিল পর্যন্ত।

কেভিএস-এ বালবাটিকার তিনটি স্তর থাকে। বালবাটিকা ১, বালবাটিকা ২ এবং বালবাটিকা ৩। ভর্তির আবেদন করার বয়সের মাপকাঠিও দেখে নেওয়া প্রয়োজন। সরকারি হিসাব অনুযায়ী বালবাটিকা ১-এর জন্য ৩-৪ বছর, বালবাটিকা ২-এর জন্য ৪-৫ বছর, এবং ৫ থেকে ৬ বছরের শিশুরা বালবাটিকা ৩-এ ভর্তি হতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য পড়ুয়ার বয়স অন্তত ছ’বছর হতে হবে।

কেভিএস-এ প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার অধিকার আইন-এর আওতায় ২৫ শতাংশ আসন সংরক্ষিত থাকে তফসিলি জাতি ও উপজাতির জন্য। এর মধ্যে ১৫ শতাংশ আসন তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির জন্য ৭.৫ শতাংশ আসন সংরক্ষিত থাকছে। অর্থনৈতিক ভাবে দুর্বল এবং ওবিসি পড়ুয়াদের জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষিত।

অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। বাকি প্রয়োজনীয় তথ্য এবং শর্তাবলি জানা যাবে কেভিএস-এর ওয়েবসাইট (https://kvsangathan.nic.in/) থেকেই।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy