১৫ এপ্রিল প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দশম শ্রেণির ফল। এরপরই অপেক্ষা দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের। সিবিএসই-র ওয়েবসাইট-সহ বেশ কয়েকটি জায়গা থেকেই দেখা যাবে ফলাফল।
কী ভাবে দেখবেন ফল?
প্রথমে সিবিএসই-র https://cbseresults.nic.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। অথবা https://www.cbse.gov.in/ এই ওয়েবসাইটে গেলেও ফল দেখা যাবে।
‘হোমপেজ’ থেকে ‘রেজ়াল্ট’-এ যাওয়া প্রয়োজন।
পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।
তা হলেই ফলাফল দেখতে পাওয়া যাবে। পরবর্তী প্রয়োজনের জন্য সেটি ডাউনলোড করে রাখা যেতে পারে।
আরও পড়ুন:
এ ছাড়াও দশম শ্রেণির ফল প্রকাশের মতো উমঙ্গ অ্যাপ এবং ডিজি লকারের মাধ্যমেও ফল দেখা যেতে পারে। চলতি বছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে প্রায় ২০ লক্ষ পড়ুয়া। সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হয় ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় ১০ এপ্রিল। শুধু দেশেই নয়, বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ বেশ কয়েকটি দেশেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল। তবে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে শেষের দিকে কয়েকটি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড।