Advertisement
E-Paper

তরুণ পেশাদার খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কোন যোগ্যতা থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে?

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) তরুণ পেশাদার পদে কর্মী নিয়োগ করবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:৪২
ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট।

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-এ (আইসিএআর) কর্মখালি। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এর হরিয়ানা ক্যাম্পাসে কাজের জন্য তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

নিযুক্তের জন্য প্রতি মাসে ৩০,০০০ থেকে ৪২,০০০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে উল্লিখিত পদে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট পদে প্লান্ট ব্রিডিং, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার বটানি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ডেটা রেকর্ডিং, ডেটা অ্যানালিসিস-এর মতো কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

প্রার্থীদের যোগ্যতা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। ১৯ মে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এর হরিয়ানা ক্যাম্পাসে ইন্টারভিউ হতে চলেছে। ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রার্থীরা ওই ইন্টারভিউতে যোগদানের সুযোগ পাবেন।

Indian Agricultural Research Institute Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy