Advertisement
E-Paper

ফের অকেজো পোর্টাল! নির্ধারিত সময়ে পুনর্মূল্যায়নের আবেদন নিতে পারল না সিবিএসই

সিবিএসই তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্য পোর্টাল চালু করা সম্ভব হচ্ছে না। পড়ুয়াদের আশ্বস্ত করতে বোর্ড জানিয়েছে শীঘ্রই তা চালু হবে। যদিও কবে থেকে আবেদন গ্রহণ করা হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৬:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রথমে নির্ধারিত হয়েছিল ২৯ মে, তার পর তা পিছিয়ে ১ জুন করা হয়। কিন্তু সে দিনও খুলল না পোর্টাল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির খাতার নম্বর পুনর্মূল্যায়ন এবং যাচাইকরণের জন্য আবেদন করা গেল না। ওই পোর্টাল কবে খুলবে, তা জানা নেই বোর্ডেরও।

সিবিএসই তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্য পোর্টাল চালু করা সম্ভব হচ্ছে না। পড়ুয়াদের আশ্বস্ত করতে বোর্ড জানিয়েছে শীঘ্রই খোলা হবে পোর্টাল। তবে তা কবে থেকে চালু হবে, তা জানানো হয়নি।

সমাজমাধ্যম জুড়ে ওএসএম পদ্ধতিতে খাতা দেখা নিয়ে একের পর এক অভিযোগ উঠছে সিবিএসই-র বিরুদ্ধে। নির্ধারিত সময়সীমার মধ্যে পুনর্মূল্যায়নের পোর্টাল চালু না হওয়ায় উদ্বেগে পড়ুয়ারা। নম্বর যাচাই, উত্তরপত্রের ফোটোকপি সংগ্রহ এবং পুনর্মূল্যায়নের আবেদন করার জন্য পোর্টালটি ১ জুন থেকেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পড়ুয়ার অভিযোগ করে, পোর্টালটি অচল। সেখানে একটি বার্তা দেখা গিয়েছে— ‘আন্ডার মেনটেন্যান্স’।

এর ফলে আবেদন জমা দিতে পারেননি একাধিক পড়ুয়া। আর এমন অভিযোগ উঠতেই সিবিএসই-র তরফে জানানো হয় পোর্টালে কাজ চলছে, সেটি খুব তাড়াতাড়ি খোলা হবে। উল্লেখ্য, সিবিএসই-র সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী, খাতার স্ক্যানড কপি পাওয়ার জন্য মোট ৪ লক্ষ ৪ হাজার ৩১৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। মোট ১১ লক্ষ ৩১ হাজার ৯৬১টি খাতা দেখার জন্য অনুরোধ এসেছে (যে হেতু এক জন পড়ুয়া একাধিক বিষয়ের খাতার জন্য আবেদন করতে পারে, তাই খাতার সংখ্যাটি আবেদনের সংখ্যার চেয়ে বেশি)।

সিবিএসই বোর্ড ইতিমধ্যেই সফল ভাবে ডিজিটালি ৮ লক্ষ ৯৮ হাজার ২১৪টি খাতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে।

CBSE 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy