Advertisement
E-Paper

কৃষিবিজ্ঞান এবং উদ্যানপালন বিদ্যা নিয়ে স্নাতকে পড়ার সুযোগ, দ্বাদশে থাকা চাই কত নম্বর?

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি কোর্সের অধীনে কৃষিবিজ্ঞান এবং উদ্যানপালন বিদ্যা বিষয়গুলি পড়ানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৪:৩৮

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কৃষিবিজ্ঞান কিংবা উদ্যানপালন বিদ্যা নিয়ে স্নাতক পড়তে চাইলে সুযোগ মিলতে পারে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, উল্লিখিত বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি কোর্স করানো হবে।

চার বছরের কোর্সগুলিতে ২০২৫ কিংবা ২০২৬-এ উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি নেওয়া হবে। দ্বাদশে তাঁদের ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা থাকা প্রয়োজন। এ ছাড়াও উচ্চ মাধ্যমিকে ৬৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকতে হবে। উল্লিখিত বিষয়ের জন্য মোট ৩১৮টি আসন বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়াও সংশ্লিষ্ট কোর্সে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-এর স্নাতকের প্রবেশিকায় উত্তীর্ণেরাও ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য প্রার্থীরা মোহনপুর, বর্ধমান সদর এবং শুশুনিয়ার ক্যাম্পাস বেছে নিতে পারবেন।

প্রার্থীদের বয়স ১৬ বছর কিংবা তার বেশি হওয়া দরকার। তাঁদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১৭ জুন। আবেদনের ত্রুটি সংশোধনের জন্য ২০ জুন পর্যন্ত পোর্টাল চালু থাকবে।

Bidhan Chandra Krishi Viswavidyalaya online admission Horticulture
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy