Advertisement
E-Paper

ইঞ্জিনিয়ারদের বিভিন্ন বিভাগে কাজের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কী ভাবে নিয়োগ করা হবে?

ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র আর্টিসান পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত পদে ইঞ্জিনিয়াররা কাজের সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৪:৩৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় পারমাণবিক শক্তি দফতর অধীনস্থ সংস্থায় চাকরি পেতে পারেন ইঞ্জিনিয়ারেরা। সংশ্লিষ্ট সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র আর্টিসান পদে কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে ৩১ জনকে নিয়োগ করা হবে।

নিযুক্তদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কাজ করতে হবে। ওই সংস্থার মুম্বই, নয়া দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই-এর দফতরে তাঁদের এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। ওই মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সংশ্লিষ্ট পদে কারা কাজের সুযোগ পাবেন, রইল তার বিশদ তথ্য।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং‌ টেকনিক্যাল অফিসার হিসাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকদের নিয়োগ করা হবে। তাঁদের কোন স্বীকৃত সংস্থার ইঞ্জিনিয়ারিং বিভাগে সফট্অয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কমিউনিকেশন সিস্টেম, কোয়ালিটি কন্ট্রোল, মেন্টেনেন্স অ্যান্ড রিপেয়ার, নেটওয়ার্কিং অ্যান্ড আইটি ইক্যুইপমেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের বয়স ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

সিনিয়র আর্টিসান পদে মেকানিক, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্টেশন, রেডিয়ো অ্যান্ড টেলিভিশন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণদের নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ। তাঁদের ৯ এপ্রিল মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরুর দফতরে এবং ১৮ এপ্রিল চেন্নাইয়ের দফতরে ইন্টারভিউয়ের জন্য পৌঁছে যেতে হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।

Electronics Corporation of India Limited Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy