Advertisement
E-Paper

গবেষক খুঁজছে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিশেষ শর্তে আবেদন করতে পারবেন কারা?

জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র কলকাতা, ইটানগর, গোপালপুর, হায়দরাবাদ, দিঘা, দেহরাদূন, কোজ়িকোড়, পুণে-সহ মোট ১৬টি কেন্দ্রে গবেষক প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০
জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-তে গবেষণার সুযোগ পাবেন। তাঁদের জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র প্রজেক্ট ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট ফেলো হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ ২৬টি।

উল্লিখিত পদে প্রাণিবিদ্যা, ভূতত্ত্ব, আর্থ সায়েন্সেস কিংবা লাইফ সায়েন্সেস শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

এ ছাড়াও প্রার্থীদের কোনও বিজ্ঞান বিষয়ক জার্নালে উল্লিখিত বিষয়ে একাধিক গবেষণাপত্র প্রকাশিত হওয়া প্রয়োজন। তাঁদের ডিএনএ বারকোডিং, ফিল্ড সার্ভে, ট্যাক্সোনমি, সিস্টেম্যাটিক্স-এর মতো বিষয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র প্রজেক্ট ফেলোদের বয়স ২৮ বছর এবং সিনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট ফেলোদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।

আগ্রহীদের জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ হতে চলেছে। নিযুক্তেরা কলকাতা, ইটানগর, গোপালপুর, হায়দ্রাবাদ, দিঘা, দেহরাদূন, কোজ়িকোড়, পুণে-সহ মোট ১৬টি কেন্দ্রে কাজ করার সুযোগ পাবেন।

Zoological Survey of India Govt Job Recruitment 2026 Kolkata Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy