কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট-এর একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। ওই পদে মোট তিনজনকে নিয়োগ করা হবে।
কারা পাবেন সুযোগ?
ফুটঅয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি, বায়োসায়েন্স, বায়োকেমিস্ট্রি— এই সমস্ত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের পাইলট স্কেল প্রোটিন পিউরিফিকেশন, বায়োমেটিরিয়াল রিসার্চ অ্যান্ড থ্রিডি পিউরিফিকেশন-এর কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
তবে, উল্লিখিত অভিজ্ঞতা থাকলে বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
কাজের ধরন:
নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। চুক্তির মেয়াদ সাত মাস থেকে এক বছর পর্যন্ত হতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
নিয়োগ কী ভাবে?
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। লিখিত পরীক্ষা ১৬ মার্চ এবং ইন্টারভিউ ১৮ মার্চ হতে চলেছে। প্রার্থীরা সরাসরি সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট-এর চেন্নাইয়ের দফতরে পরীক্ষা দিতে যেতে পারবেন। পরীক্ষায় পাশ করার পরে প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। এর জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে না।