Advertisement
E-Paper

ভারতীয় রেলে পাঁচ হাজারেরও বেশি শিক্ষানবিশ প্রয়োজন, প্রশিক্ষণ পাবেন দশম উত্তীর্ণেরা

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর তরফে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫,৩৪৯টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতীয় রেলে দশম উত্তীর্ণদের কাজের সুযোগ দেওয়া হবে। রেলের পশ্চিম ডিভিশনের অধীনে তাঁরা শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ পাবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর অধীনে ওই বিভাগে মোট ৫,৩৪৯ জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।

দশম উত্তীর্ণ ব্যক্তিদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকা প্রয়োজন। তবে, যাঁদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (এনএসি) রয়েছে, তাঁদের প্রশিক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণের জন্য বাছাই করা ব্যক্তিদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, পেন্টার, কার্পেন্টার, মেকানিক, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক এবং ড্রাফ্টসম্যান ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগ্রহীদের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্রের মতো নথি আবেদনপত্রের সঙ্গে পাঠানো প্রয়োজন। উল্লিখিত বিভাগে ২৩ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

Apprentice Training Programme Railway Recruitment 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy