Advertisement
E-Paper

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মখালি, বার্ষিক বেতন ৪২ লক্ষের বেশি, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:৩৩
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্র অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে চাকরি। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে।

চুক্তির ভিত্তিতে টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি। বার্ষিক বেতন ৪২,৯২,৪৮৪ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। স্নাতকতোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফেকেশন’ এবং ‘ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করা দরকার। আবেদন প্রক্রিয়া চলবে ২০ এপ্রিল ২০২৫ পর্যন্ত। আরও অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিআইসি-র ওয়েবসাইটে। সেই সমস্ত বিজ্ঞপ্তি এবং এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিআইসি-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy