Advertisement
E-Paper

পর্যবেক্ষণের অসীম ক্ষমতার অধিকারী, দেখতে পারেন ‘ভবিষ্যৎ’! ছয় রাশির ব্যক্তিদের মধ্যে লুকিয়ে রয়েছে ‘জ্যোতিষী’

ছয় রাশির জাতক-জাতিকারা ভবিষ্যতে কী হতে পারে তা বিশ্লেষণে পারদর্শী। এঁরা বিভিন্ন ঘটনার সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারেন বলে জানাচ্ছে শাস্ত্র। সব কিছু যে সর্বদা মিলে যায় তা নয়। তবে অনেক ক্ষেত্রেই সাদৃশ্য দেখতে পাওয়া যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:২৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নিকট ভবিষ্যতে কী হতে পারে তার আন্দাজ অনেকেই করতে পারেন। কিন্তু তার সঠিক বিশ্লেষণ করার ক্ষমতা সকলের থাকে না। যাঁরা রাত-দিন নানা জিনিস নিয়ে ভেবে চলেন, তাঁদের মাথায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা আসা অস্বাভাবিক কোনও বিষয় নয়। এ ক্ষেত্রে বেশির ভাগই ভুয়ো হিসাবে প্রমাণিত হয়। কিন্তু ছয় রাশির জাতক-জাতিকারা ভবিষ্যতে কী হতে পারে তা বিশ্লেষণে পারদর্শী। এঁরা বিভিন্ন ঘটনার সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারেন বলে জানাচ্ছে শাস্ত্র। সব কিছু যে সর্বদা মিলে যায় তা নয়। তবে অনেক ক্ষেত্রেই সাদৃশ্য দেখতে পাওয়া যায়। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

কোন ছয় রাশির মধ্যে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা রয়েছে?

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আবেগতাড়িত হন। এঁরা নিজের অনুভূতির বিষয়ে অত্যন্ত রক্ষণশীল হন। নিজের মনকে কষ্ট পাওয়া থেকে বাঁচাতে এঁরা সর্বদা সজাগ থাকেন। কোনও ঘটনা কোন দিকে মোড় নিতে পারে তা আন্দাজ করার ক্ষমতা এই রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা সঠিক প্রমাণিত হন।

কন্যা: যে কোনও বিষয়কে পর্যবেক্ষণ করতে পছন্দ করেন কন্যা জাতক-জাতিকারা। এই রাশির ব্যক্তিদের পর্যবেক্ষণ ক্ষমতাই তাঁদের ভবিষ্যৎ বর্ণনার শক্তি জোগায়। পরবর্তী কালে কী হতে চলেছে তা এঁরা সহজেই বুঝে যেতে পারেন। ফলত সময় থাকতে সজাগ হয়ে যান কন্যা জাতক-জাতিকারা। যে জিনিস অন্যদের চোখ এড়িয়ে যায়, তা এঁরা সহজেই নজর করতে পারেন।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা ধূর্ত প্রকৃতির হন। এঁরা প্রকাশ না করলেও, বুঝতে পারেন সবটাই। চোখকান খোলা রেখে চলেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। যে কোনও বিষয় নিয়ে গভীরে গিয়ে ভাবার ক্ষমতা রয়েছে এঁদের মধ্যে। কিন্তু অযথা চিন্তা এঁরা করেন না। যা নিয়ে ভাবা দরকার, সেটা নিয়েই ভাবেন। সেই কারণে কোনও ঘটনা কোন দিকে মোড় নিতে পারে তা এঁরা বুঝতে পারেন।

ধনু: রোমাঞ্চপ্রেমী ধনু জাতক-জাতিকারা মনের কথা শুনে চলতে পছন্দ করেন। নিজেদের যেটা মনে হয়, এঁরা সেটাই করে থাকেন। ধনু জাতক-জাতিকাদের মন সাধারণত এঁদের সঠিক পথেই চালনা করে। ভবঘুরে হওয়ায় এঁদের কথায় আশপাশের মানুষেরা বিশেষ গুরুত্ব দেন না ঠিকই। কিন্তু পরে গিয়ে সকলকে চমকে দিয়ে এঁদের ভাবনাই সঠিক প্রমাণিত হয়।

কুম্ভ: ভবিষ্যতে কী হতে চলেছে তা বাকিদের আগে কুম্ভ জাতক-জাতিকাদের মধ্যে ধরে ফেলার ক্ষমতা থাকতে দেখা যায়। এঁরা কোনও ঘটনা কোন দিকে গড়াতে পারে তা আগে থাকতেই বুঝে যান। তা যে সব সময় পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলে যায় তা নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এঁদের ভাবনাকে বাস্তবে রূপান্তরিত হতে দেখা যায়।

মীন: মীন রাশির জাতক-জাতিকারা জীবনের বেশির ভাগ সময় ভাবনার জগতে কাটান। এঁরা বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলার থেকে, স্বপ্নের জগতে বুঁদ হয়ে দিন কাটাতে বেশি ভালবাসেন। আশপাশের মানুষেরা এঁদের খামখেয়ালি মনে করলেও, আদতে এঁদের মধ্যে পরে কী হতে চলেছে তা বুঝে ফেলার ক্ষমতা দেখা যায়। মীন রাশির ব্যক্তিরা বাস্তব না বুঝলেও, ভবিষ্যৎকে বুঝতে পারেন।

Astrological Prediction Future Prediction Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy