লটারির সঙ্গে ভাগ্যের সম্পর্ক প্রবল। প্রাপ্তিযোগ থাকলে রাতারাতি ধনবান হয়ে ওঠা যায়। কিন্তু না থাকলে হাতে টাকা খোয়া যায়। বাকি খেলার মতো এতেও সকলের জিত হয় না। অনেকেই লটারি কেটে দিনের পর দিন হতাশার শিকার হন। কারণ, তাঁরা প্রাপ্তিযোগ আছে কি না তা পরীক্ষা না করেই লটারি কাটতে চলে যান। লটারি কাটা উচিত হবে কি না, কোন সময় কাটলে লাভ হতে পারে সে সব সম্বন্ধে ধারণা দিতে পারে কেবল জ্যোতিষশাস্ত্র। মে মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ ২৪ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে লটারির দিক খুব একটা ভাল নয়। তাই একটু সতর্ক থাকা উচিত।
বৃষ– সপ্তাহের প্রথম ভাগটা বৃষ রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন– মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটাই খারাপ দেখা যাচ্ছে। তাই খুব বেশি আশা রাখা যাবে না।
আরও পড়ুন:
কর্কট– মে মাসের শেষ সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও সময় লটারি কাটতে যাবেন না, তবে শুরুতে কাটতে পারেন।
কন্যা– এই সপ্তাহটা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। কিন্তু অতিরিক্ত আবেগি হওয়া ঠিক হবে না।
আরও পড়ুন:
তুলা– লটারি কাটার প্রবল ইচ্ছা থাকলেও তুলা জাতক-জাতিকাদের বেশি অঙ্কের লটারি কাটা উচিত কাজ হবে না।
বৃশ্চিক– লটারির দিকে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। ছোট সংখ্যার লটারি কেটে দেখতে পারেন।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। আর্থিক যোগ রয়েছে।
আরও পড়ুন:
মকর– সপ্তাহের প্রথম ভাগটা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। শেষে একেবারেই লটারির দিকে এগোবেন না।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন।
মীন– মীন রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। তবে কম অঙ্কের বিষয়ে ভেবে দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)