Advertisement
E-Paper

সাফল্য নিশ্চিত, ব্যক্তিত্বে মুগ্ধ হন শত্রুরাও! কোন জন্মসংখ্যার ব্যক্তিরা সহজেই সকলের মনে জায়গা করে ফেলেন?

প্রতিটি জন্মসংখ্যার ব্যক্তিদের নিজস্ব কিছু অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। কিছু নির্দিষ্ট জন্মসংখ্যার জাতক-জাতিকার মধ্যে স্বভাবগত ভাবেই নেতৃত্বদান এবং সাফল্য লাভের ক্ষমতা থাকে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১২:০০

ছবি: সংগৃহীত।

কোনও ব্যক্তির ইতিবাচক মানসিকতা, সুযোগের সঠিক ব্যবহার এবং কঠোর পরিশ্রমের উপর সাফল্য নির্ভর করে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি জন্মসংখ্যার ব্যক্তিদের নিজস্ব কিছু অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। কিছু নির্দিষ্ট জন্মসংখ্যার জাতক-জাতিকার মধ্যে স্বভাবগত ভাবেই নেতৃত্বদান এবং সাফল্য লাভের ক্ষমতা থাকে। নীচে এমন কিছু জন্মসংখ্যা এবং তাদের সাফল্যের কারণগুলি সম্পর্কে আলোচনা করা হল—

জন্মসংখ্যা ১

১ জন্মসংখ্যার অধিপতি গ্রহ সূর্য। ১ সংখ্যার জাতক-জাতিকারা জন্মগত ভাবেই নেতা হন। তাঁদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস, স্বাধীনচেতা মনোভাব এবং যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। ব্যবসা, প্রশাসনিক চাকরি, রাজনীতি অথবা যে কোনও শীর্ষস্থানীয় পদে পেশাগত দিক থেকে সাফল্য লাফ করেন তাঁরা।

জন্মসংখ্যা ৫

এই জন্মসংখ্যার অধিপতি গ্রহ বুধ। ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকারা প্রচণ্ড বুদ্ধিমান, বাকপটু হন। কঠিন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। যে কোনও পরিবর্তনের সঙ্গে তাঁরা সহজে মানিয়ে নিতে পারেন এবং ঝুঁকি নিতে ভয় পান না। ব্যবসা, বাণিজ্য, মার্কেটিং বিভাগ, শেয়ারবাজার এবং যোগাযোগ মাধ্যমের সঙ্গে পেশাগত ভাবে যুক্ত থাকলে তাঁদের সাফল্য অবধারিত।

জন্মসংখ্যা ৮

জন্মসংখ্যা ৮-এর অধিপতি গ্রহ হল শনি। সংখ্যাতত্ত্ব অনুসারে, ৮ সংখ্যাটিকে অর্থ, ক্ষমতা এবং বস্তুগত সাফল্যের সংখ্যা হিসাবে গণ্য করা হয়। এই জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে সাফল্য সহজে আসে না। তাঁদের কঠোর পরিশ্রম করতে হয়। তবে, একবার পথের সন্ধান পেয়ে গেলে তাদের সাফল্য হয় ধরাছোঁয়ার বাইরে। বড় ধরনের ব্যবসা, রিয়্যাল এস্টেট, আইন, এবং বড় কোনও প্রতিষ্ঠানের প্রধান পদে চাকরি করলে তাঁরা দ্রুত সাফল্য লাভ করেন।

জন্মসংখ্যা ৯

৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ মঙ্গল। তাঁরা প্রচণ্ড সাহসী এবং লক্ষ্যভেদী হন। কোনও কাজ শুরু করলে তা শেষ না করে ছাড়েন না। যে কোনও কঠিন পরীক্ষা জয় করার এক অদ্ভুত মানসিক শক্তি তাঁদের মধ্যে দেখা যায়। সামরিক বিভাগ, খেলাধুলা, ম্যানেজমেন্ট এবং সমাজসেবামূলক কোনও বড় প্রকল্পের সঙ্গে যুক্ত থাকলে তাঁদের সাফল্যলাভ অপরিহার্য।

Numerology Career Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy