Advertisement
E-Paper

বাড়ি থেকে টানা অফিস করছেন? সাফল্যে বাধা পড়ছে না তো? বাস্তু মেনে কাজের জায়গা সাজালেই হবে উন্নতি

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে বসে টানা অফিসের কাজ করলে তার নেতিবাচক প্রভাব পেশাজীবনে পড়ে। শত পরিশ্রমের পরেও প্রাপ্য ফল পাওয়া যায় না। পদোন্নতি আটকে যায়। এমনকি, বেতনবৃদ্ধির ক্ষেত্রেও বাধা পড়ে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১০:১৮

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কোভিড অতিমারির সময় থেকে বাড়ির চার দেওয়ালের গণ্ডির মধ্যে বসে অফিসের কাজকর্ম সারার অভ্যাস হয়ে গিয়েছিল বহু সংস্থার কর্মীদের। বর্তমানে যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কটে জর্জরিত সারা বিশ্ব। সে কারণে জ্বালানির ব্যবহার বাঁচাতে আবার ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ি থেকে অফিসের কাজ করার রীতি যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে বসে টানা অফিসের কাজ করলে তার নেতিবাচক প্রভাব পেশাজীবনে পড়ে। শত পরিশ্রমের পরেও প্রাপ্য ফল পাওয়া যায় না। পদোন্নতি আটকে যায়। এমনকি, বেতনবৃদ্ধির ক্ষেত্রেও বাধা পড়ে। এর নেপথ্যে থাকতে পারে বাস্তুদোষ। মনে করা হয়, বাড়িতে যে জায়গায় বসে আপনি কাজ করেন তার শক্তি সরাসরি আপনার কাজ ও মানসিকতার উপর প্রভাব ফেলে। বাড়ি থেকে কাজ করার সময় যে বাস্তু নিয়মগুলি মেনে চলা প্রয়োজন, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

বসার সঠিক দিক

বাস্তুশাস্ত্রে দিক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কাজ করার সময় আপনি কোন দিকে মুখ করে বসছেন, তা আপনার কাজের দক্ষতার উপর প্রভাব ফেলে। কাজ করার সময় সব সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন। উত্তর দিক নতুন সুযোগ ও আর্থিক উন্নতির প্রতীক। পূর্ব দিক মনোযোগ ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। ভুলেও কখনও দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে কাজ করবেন না। এর ফলে অলসতা আসতে পারে এবং কাজে বাধা তৈরি হতে পারে।

ডেস্কের অবস্থান

চেষ্টা করুন আপনার পিঠ যেন একটি শক্ত দেয়ালের দিকে থাকে। বাস্তু অনুযায়ী, এটি আপনাকে মানসিক শক্তি এবং স্থায়িত্ব দেয়। আপনার ঠিক পিছনে যেন কোনও দরজা বা জানালা না থাকে। এর ফলে মনোযোগের অভাব বা শক্তির অপচয় হতে পারে। ছাদের কোনও বিমের ঠিক নীচে আপনার টেবিল বা বসার চেয়ার রাখবেন না। এটি মানসিক চাপ ও ক্লান্তি বাড়ায়।

টেবিলের আকার

কাজের জন্য সব সময় চৌকো বা আয়তাকার টেবিল ব্যবহার করুন। গোলাকার, ডিম্বাকৃতি বা অদ্ভুত আকৃতির টেবিল বাস্তুমতে নেতিবাচক শক্তি তৈরি করে।

পরিচ্ছন্নতা

টেবিলের উপর অপ্রয়োজনীয় কাগজ, নোংরা কাপ বা ফাইল জমিয়ে রাখবেন না। দিনের কাজ শেষে টেবিল গুছিয়ে রাখুন। অগোছালো টেবিল চিন্তাভাবনায় বিভ্রান্তি তৈরি করে।

বৈদ্যুতিন সামগ্রী রাখার দিক

ল্যাপটপ, কম্পিউটার, ওয়াই-ফাই রাউটার বা চার্জার টেবিলের দক্ষিণ-পূর্ব কোণে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই দিকটি অগ্নিকোণের উৎস, যা প্রযুক্তিগত সামগ্রী রাখার জন্য আদর্শ।

আলোর ব্যবস্থা

আপনার কাজের জায়গায় যেন পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস থাকে। ঘর অন্ধকার হলে মন খিটখিটে হতে পারে। আলো যেন সরাসরি আপনার স্ক্রিনে না পড়ে। আপনার পাশ থেকে বা উপর থেকে আসে তা খেয়াল রাখতে হবে।

রঙের ব্যবহার

ঘরের দেয়ালে বা টেবিলের আশপাশে হালকা এবং উজ্জ্বল রং ব্যবহার করুন (হালকা হলুদ, হালকা সবুজ, ক্রিম)। হালকা সবুজ মনোযোগ বাড়ায় এবং হালকা হলুদ রং সৃজনশীলতা উদ্দীপিত করে। গাঢ় বা কালচে কোনও রং এড়িয়ে চলুন।

গাছ রাখা

কাজের টেবিলের উত্তর-পূর্ব কোণে একটি ছোট সবুজ গাছ (যেমন মানি প্ল্যান্ট বা ব্যাম্বু প্ল্যান্ট) রাখতে পারেন। এটি ঘরের বাতাস শুদ্ধ করার পাশাপাশি পজ়িটিভ এনার্জি বাড়াতে সাহায্য করে।

Work from home Vastu Tips Vastu Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy