Advertisement
E-Paper

ঘন ঘন শনিদেবকে স্বপ্নে দেখছেন? শনির রোষে পড়েননি তো? এই ধরনের স্বপ্ন শুভ না অশুভ, কী বলছে জ্যোতিষ?

সাধারণত, মানুষের মনে শনিদেবকে নিয়ে একটা ভয় কাজ করে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তিনি শুধু শাস্তিদাতা নন, তিনি হলেন ন্যায়পাল বা কর্মফলের দেবতা।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৪:০৯

ছবি: সংগৃহীত।

সনাতন ধর্ম অনুযায়ী, স্বপ্নে কোনও দেবদেবীকে দেখা সাধারণত এক গভীর আধ্যাত্মিক ও মানসিক বার্তা বহন করে। তবে, শনিদেবের স্বপ্ন বার বার দেখা শুভ না কি অশুভ, তা সম্পূর্ণ নির্ভর করে স্বপ্নে ঠিক কোন অবস্থায় তাঁকে দেখছেন। সাধারণত, মানুষের মনে শনিদেবকে নিয়ে একটা ভয় কাজ করে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তিনি শুধু শাস্তিদাতা নন, তিনি হলেন ন্যায়পাল বা কর্মফলের দেবতা। শনিদেবকে স্বপ্নে দেখার শুভ এবং অশুভ ফল নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—

  • শনিকে যদি স্বপ্নে ময়ূরের উপর বসে থাকতে দেখা যায় তবে তা শুভ সঙ্কেত বলে মনে করা হয়। এই রূপে শনিদেবকে দেখার অর্থ, অতীতের কোনও ভাল কর্মের ফল খুব শীঘ্রই পাওয়া যেতে পারে। জীবনে উন্নতির পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বাড়ে।
  • শনিকে হাতির উপর বসে থাকতে দেখলে তা শুভ বলে গণ্য করা হয়। বিশেষত যাঁদের জীবনে শনি সংক্রান্ত কষ্ট চলছে, তাঁদের পক্ষে এই স্বপ্ন দেখা মুক্তির বার্তা বহন করে। পাশাপাশি এই স্বপ্ন দেখলে অর্থলাভ, সম্মানবৃদ্ধি এবং জীবনে স্থিতি আসার সম্ভাবনা দেখা দেয়।
  • যদি স্বপ্নে দেখেন যে, শনিদেব আপনাকে আশীর্বাদ করছেন, অথবা তিনি শান্ত ভঙ্গিতে বসে রয়েছেন তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ, বহু দিন ধরে চলতে থাকা কোনও বড় বাধা, আইনি জটিলতা বা শত্রুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেতে চলেছেন।
  • যদি আপনি স্বপ্নে শনিদেবকে অত্যন্ত ক্রুদ্ধ অবস্থায় দেখেন অথবা শনিদেবকে দেখে নিজেকে পালিয়ে যেতে দেখেন, তবে তা অশুভবার্তা হিসাবে ধরা হয়। এই স্বপ্নের মাধ্যমে শনিদেব আপনাকে সতর্ক করে জানান, অতিসত্বর অহঙ্কার ত্যাগ না করলে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে কোনও কাজ করলে আর্থিক বা সামাজিক ক্ষতি হতে পারে।
  • শনিকে কাকের উপর বসে থাকতে দেখলে অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষমতে, এই ধরনের স্বপ্ন জীবনে সমস্যার ইঙ্গিত দিতে পারে। কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে জটিলতা তৈরির সম্ভাবনা থাকে।
  • শনিদেবকে শকুনের উপর বসে থাকতে দেখলে, তা অশুভ ইঙ্গিত বলে গণ্য করা হয়। এই স্বপ্ন কোনও খারাপ খবর বা সংসারে অশান্তির পূর্বাভাস দিতে পারে।
Bad Dreams Shanidev
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy