Advertisement
E-Paper

গ্যাট-বি ও বেট! এনটিএ প্রকাশ করল সম্ভাব্য উত্তরপত্র, আপত্তি জানানোর সুযোগ কত দিন?

গ্যাট-বি এবং বেট আয়োজিত হয়েছে গত ১৭ মে। দেশের মোট ৫৪টি শহরে ৭৯টি পরীক্ষাকেন্দ্রে এই প্রবেশিকা নেওয়া হয়। কম্পিউটার বেসড পরীক্ষা (সিবিটি) হয়েছিল। মোট ২৬,৬৬২ জন প্রার্থী পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৭:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন বায়োটেকনোলজি (গ্যাট-বি) এবং বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট–এর (বেট) সম্ভাব্য আনসার কি প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

গ্যাট-বি এবং বেট হয়েছে গত ১৭ মে। দেশের মোট ৫৪টি শহরে ৭৯টি পরীক্ষাকেন্দ্রে এই প্রবেশিকা নেওয়া হয়। কম্পিউটার বেসড পরীক্ষা (সিবিটি) হয়েছিল। মোট ২৬,৬৬২ জন প্রার্থী পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন।

কী ভাবে দেখা যাবে আনসার কি?

প্রথমে এনটিএ এর https://nta.ac.in/ ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকেই গ্যাট-বি এবং বেট-এর সম্ভাব্য আনসার কি–এর লিঙ্ক পাওয়া যাবে।

সেখানে আবেদন নম্বর, পাসওয়ার্ড-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

আপত্তি জানানো যাবেও ওই লিঙ্ক থেকেই।

এনটিএ-এর তরফে জানানো হয়েছে, ২৩ মে থেকে ২৪ মে রাত ১১টা ৫০ পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ রয়েছে। প্রতি প্রশ্নের জন্য ২০০ টাকা করে জমা দিতে হবে। এই মূল্য ফেরতযোগ্য নয়।

প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে মূল্য জমা দিতে পারবেন। নির্ধারিত টাকা জমা না দিলে কোনও আপত্তি গ্রহণ করা হবে না বলে জানিয়েছে এনটিএ। পাশাপাশি, অফিসিয়াল অনলাইন পোর্টাল ছাড়া অন্য কোনও মাধ্যমে জমা দেওয়া আপত্তি বিবেচনা করা হবে না বলেও এনটিএ স্পষ্ট জানিয়েছে।

উল্লেখ্য, শস্য উৎপাদন থেকে শুরু করে রোগ নির্ণয় এবং নিরাময়ের উপায় খুঁজে বার করা, সব কিছুর জন্য বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। বায়োটেকনোলজি-র মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলি পড়ানো হয়ে থাকে। এই বিষয় নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের উত্তীর্ণ হতে হয় বিশেষ প্রবেশিকায়। গ্যাট-বি এবং বেট উত্তীর্ণ হলেই দেশের আইআইটি, এনআইটি, আইআইআইটি, আইআইএসসি-তে ভর্তি হওয়া যায়। গেট দেওয়া হয় বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য, আর বেট দেওয়া হয় বায়োটেকনোলজি ও লাইফ সায়েন্সেসে গবেষণার ফেলোশিপ পাওয়ার উদ্দেশ্যে।

Biotechnology NTA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy