Advertisement
E-Paper

কোনও আপত্তিকেই গ্রহণযোগ্য মনে করল না এনটিএ! প্রকাশিত এনসিএইচএম জেইই-এর ফল

এনটিএ-এর তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের জমা দেওয়া সমস্ত আপত্তি বিশেষজ্ঞরা খতিয়ে দেখেছেন। কোনও আপত্তিকেই গ্রহণযোগ্য বলে মনে হয়নি। ফলে আনসার কি-এ কোনও পরিবর্তন করা হয়নি এবং কোনও প্রশ্নও বাদ দেওয়া হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৫:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনসিএইচএম জেইই) ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এর (এনটিএ) তরফে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ফল।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের বিএসসি কোর্সে ভর্তির জন্য এই প্রবেশিকা আয়োজন করা হয়। গত ২৫ এপ্রিল কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল এনসিএইচএম জেইই। এনটিএ ৭ মে থেকে ৯ মে পর্যন্ত সম্ভাব্য আনসার কী চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছিল। এর পরই প্রকাশ করা হল ফল।

কী ভাবে দেখবেন ফলাফল?

প্রথমে exams.nta.nic.in/nchm-jee এই ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকেই ফলাফলের লিঙ্কটি পাওয়া যাবে।

সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে।

তার পরই ফলাফল দেখতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।

এনটিএ-এর তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের জমা দেওয়া সমস্ত আপত্তি বিষয় বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন। আর তাতে কোনও আপত্তিকেই গ্রহণযোগ্য বলে মনে হয়নি। ফলে আনসার কি-এ কোনও পরিবর্তন করা হয়নি, বাদ দেওয়া হয়নি কোনও প্রশ্নও। অর্থাৎ, ‘ফাইনাল আনসার কি’ রয়েছে ‘প্রভিশনাল’-এর মতোই। বিশেষজ্ঞদের চূড়ান্ত করা ‘ফাইনাল আনসার কি’-এর ভিত্তিতেই ফলাফল তৈরি করা হয়েছে। চলতি বছর মোট ১১,৪৮৬ জন প্রার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ৮,৫০৩ জন পরীক্ষা দিয়েছেন। দেশের ১০৩টি শহরের ১১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

NCHM JEE Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy