Advertisement
E-Paper

বিশেষ কাজে অভিজ্ঞতা রয়েছে? যোগ্য প্রার্থী বেছে নেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন-এ কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাঁদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউয়ের দিন ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগ। ছবি: সংগৃহীত।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে কর্মখালি। ওই বিভাগের অধীনে স্টোর কিপার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এবং শিক্ষাকর্মী পদে দক্ষ ব্যক্তি নিয়োগ করা হবে। উল্লিখিত পদে মোট তিনজন প্রয়োজন।

যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের স্টোর কিপার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ করা হবে। তাঁদের উল্লিখিত পদে ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

উল্লিখিত পদে নিযুক্তদের প্রতি মাসে ৩২,০০০ টাকা থেকে ৩৭,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ চলবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে আসতে হবে। ওই দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা দরকার।

Burdwan University Recruitment Govt Job Vacancy 2026 WB Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy