Advertisement
E-Paper

‘ডাক্তারের কাছে যান’, স্ত্রীর রিয়্যালিটি অনুষ্ঠানে গিয়ে কী কারণে গোবিন্দের দাঁত নিয়ে শুরু হয় চর্চা?

এখন কাজ কমেছে গোবিন্দের, তারকার ঔজ্বল্য বেশ কিছুটা ম্লান। এ বার গোবিন্দের রূপ নিয়ে আলোচনা। একটি অনুষ্ঠানে তাঁর ভাঙা দাঁতের ছবি ক্যামেরাবন্দি হতেই আলোচনা শুরু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ২১:৩০
(বাঁ দিকে) গোবিন্দ, (ডান ডিকে) সুনীতা আহুজা।

(বাঁ দিকে) গোবিন্দ, (ডান ডিকে) সুনীতা আহুজা। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরেই আলোচনায় অভিনেতা গোবিন্দ। কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, কখনও আবার তাঁর কর্মজীবন নিয়ে ফিসফাস। একদা দাপুটে নায়ক, একের পর এক হিট ছবি দিয়েছেন। কিন্তু এখন কাজ কমেছে, সেই তারকার ঔজ্বল্য বেশ কিছুটা ম্লান হয়েছে। এ বার গোবিন্দের রূপ নিয়ে আলোচনা। একটি অনুষ্ঠানে তাঁর ভাঙা দাঁতের ছবি ক্যামেরাবন্দি হতেই আলোচনা শুরু হয়েছে।

গত কয়েক বছর ধরেই নেটপাড়ার একাংশের অভিযোগ, গোবিন্দ নাকি পরচুলা পরেন। এ বার কন্যা ও স্ত্রী সুনীতা আহুজার রিয়্যালিটি অনুষ্ঠানে গোবিন্দ যান তাঁদের উৎসাহিত করতে। সেখানেই আলোকচিত্রীদের সামনে পোজ় দেন অভিনেতা। একেবারে ঠোঁট প্রসারিত করে হাসতেই ক্যামেরায় ধরা পড়ে তাঁর ফোকলা দাঁত। অভিনেতার ডান দিকের একটি দাঁত পড়ে গিয়েছে। তাই নিয়ে নেটপাড়ার একাংশের মধ্যে আলোচনা শুরু হয়। কেউ কেউ অভিনেতার উদ্দেশে বলেন, ‘‘স্যার দাঁতের ডাক্তার দেখান।’’ কেউ কেউ আবার সহমর্মী হয়ে বলেন, ‘‘এমনটা হয়েই থাকে। তাঁরও তো বয়স হয়েছে।’’ দেখতে দেখতে ৬২ বছর বয়স হল গোবিন্দের। এমন বয়সে সাধারণ মানুষ থেকে তারকা, সকলেরই নানা পরিবর্তন আসে। ঠিক তেমন পরিবর্তনই হয়েছে গোবিন্দের। কিন্তু পর্দার নায়ক হিসাবে বার বার লোকের নানা আলোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে।

Govinda Sunita Ahuja Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy