Advertisement
E-Paper

‘রামায়ণ’ নিয়ে ভাবাবেগে আঘাতের অভিযোগ! প্রকাশ রাজের বিরুদ্ধে থানায় বিজেপি নেতা, ঠিক কী ঘটেছিল?

অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশের দাবি, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন প্রকাশ। তিনি এই মর্মে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ২০:৫৯
A BJP leader slammed Prakash Raj for his comment on Ramayana

বিপাকে প্রকাশ রাজ! ছবি: সংগৃহীত।

বিপাকে প়ড়েছিলেন আগেই। এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পদ্মশিবির থেকে। এক আলোচনাসভায় ‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। প্রথমে আপত্তি জানিয়েছিলেন এক আইনজীবী। এ বার বিজেপি নেতারা তোপ দাগলেন দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে।

অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশের দাবি, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন প্রকাশ। তিনি এই মর্মে প্রকাশের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন। প্রকাশ নাকি ‘রামায়ণ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং হিন্দু বিশ্বাসে আঘাত করেছেন। এমনই অভিযোগ সেই বিজেপি নেতার।

ভানু প্রকাশের দাবি, অবিলম্বে প্রকাশ রাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক। এমনকি, শুধু প্রকাশ নন। অভিনেতার মন্তব্যকে যাঁরা সমর্থন করেছেন তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ দাবি করেছেন ভানু। ‘রামায়ণ’ নিয়ে এই মন্তব্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ব্যাঘাত ঘটাতে পারে, এমন অভিযোগ তাঁর।

Advertisement

ঠিক কী ঘটেছিল? প্রকাশের কোন মন্তব্য ঘিরে এই বিতর্ক? গত জানুয়ারি মাসে কেরল সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন প্রকাশ। সেখানেই ‘রামায়ণ’ নিয়ে শিশুদের একটি নাটকের কথা বলেছিলেন। তিনি জানান, সেই নাটকে দেখানো হয়েছিল যে, রাবণের বাগান থেকে ফল খাচ্ছেন রাম ও লক্ষ্মণ। তখন শূর্পণখা ও রাবণ আসেন। শূর্পণখা রেগে যান। তখন রাবণ নাকি বলেন, ‘ক্ষুধার্তকে খেতে দাও’। পরে রাম বলেন, তাঁরা ফল খেয়েছেন, তাই দাম দেবেন। তখন শূর্পণখা নাকি ২০০০ ডলার ও জিএসটি চান। অত টাকা না থাকায় রাবণ শেষে নাকি রাম-লক্ষ্মণকে বীজ বপন করে গাছ রোপণ করে যেতে বলেন। ‘রামায়ণ’ নিয়ে এই গল্প প্রকাশ্যে বলেই বিপাকে পড়েছেন অভিনেতা। তবে এই প্রসঙ্গে নতুন করে আর কোনও মন্তব্য করেননি তিনি।

Prakash Raj Film actor BJP Leader Ramayana Controversial Comment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy