সম্প্রতি চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন থলপতি বিজয় ও তৃষা কৃষ্ণান। বিবাহবহির্ভূত সম্পর্কের জল্পনার মধ্যে তাঁদের এই উপস্থিতি অনেককেই অবাক করেছিল। অনেকে দাবি করেছিলেন, সম্পর্কে সিলমোহর দিলেন বিজয় ও তৃষা। এ বার নতুন জল্পনা, তাঁরা কি বিয়ে করবেন?
সেই বিয়ের অনুষ্ঠানে একই রঙের পোশাক পরে হাজির হয়েছিলেন বিজয় ও তৃষা। রংমিলান্তি নিয়েও আলোচনা হয়েছে। এর পরেই এক অনুরাগীর তৈরি করা ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় দাবি করা হয়, তামিলনাড়ুর নির্বাচনের পরে বিজয় ও তৃষা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষণা করবেন। এমনকি, তাঁদের বিয়ের প্রসঙ্গও ওঠে সেই ভিডিয়োয়। সেই ভিডিয়োটি ‘লাইক’ করেছেন তৃষার মা উমা কৃষ্ণান। বিষয়টি চোখে পড়েছে নেটাগরিকের। তা হলে কি বিজয় ও তৃষার বিয়েতেও সিলমোহর দিলেন তিনি? সেই প্রশ্নও উঠছে।
আরও পড়ুন:
তবে তৃষার অনুরাগীদের দাবি, কন্যাকে সমর্থন করতেই এমন একটি ভিডিয়ো ‘লাইক’ করেছেন তিনি। কিছু দিন আগে বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেন আদালতে। তাঁর অভিযোগ, বিজয় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তৃষার সঙ্গে। তাই ২৭ বছরের দাম্পত্য ভেঙে ফেলতে চান তিনি।