Advertisement
E-Paper

১৫ লক্ষ লিটার জল চাই! বিপাকে এসএস রাজামৌলীর ছবি ‘বারাণসী’, ঘটনা কী?

একটি দৃশ্যের জন্য ১৫০টি জলের ট্যাঙ্কারের আবেদন করা হয়েছিল। কিন্তু তীব্র গরমে শহরে জলের চাহিদা বেড়ে যাওয়ায় সেই আবেদন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২০:৫৮
বিপাকে রাজামৌলী?

বিপাকে রাজামৌলী? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এসএস রাজামৌলীর আসন্ন ছবি ‘বারাণসী’র শুটিং চলছে হায়দরাবাদে। জানা গিয়েছে, এই ছবির কিছু দৃশ্য রয়েছে যা জলের নীচের। হায়দরাবাদ ফিল্ম সিটি স্টুডিয়োয় সেই দৃশ্যের শুটিং হচ্ছে। এই দৃশ্য নিয়েই বিতর্কে জড়িয়েছে ছবি।

এই দৃশ্যের জন্য ১৫০টি জলের ট্যাঙ্কারের আবেদন করা হয়েছিল। কিন্তু তীব্র গরমে শহরে জলের চাহিদা বেড়ে যাওয়ায় সেই আবেদন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট জায়গায় ১০,০০০ লিটার করে ১৫০টি জলের ট্যাঙ্কারের আবেদন করা হয়েছিল। অর্থাৎ মোট ১৫ লক্ষ লিটার জলের জন্য আবেদন করা হয়। চিঠিতে বলা হয়, একটি পুকুর ভরার জন্য এই জল দরকার। যাতে জলের নীচের দৃশ্যে শুটিং করা যায়। জল যেন পরিষ্কার থাকে, সেটাও উল্লেখ করা হয়েছিল সেই আবেদনপত্রে। প্রযোজনা সংস্থা জানায়, তারা ট্যাঙ্কারের খরচ বহন করবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়। শহরে গরমের কারণে জলের চাহিদা বেড়ে যাওয়ার জন্যই এই আবেদন মেনে নেওয়া হয়নি বলে জানা যায়।

শোনা যাচ্ছে, নির্মাতারা এখন ছবির জন্য অন্য জায়গা থেকে জল জোগাড় করার চেষ্টা করছে। গোটা মে মাস জুড়ে জলের নীচের দৃশ্যের শুটিং চলবে।

উল্লেখ্য, এই ছবিতে মহেশ বাবু অভিনয় করছেন। প্রিয়ঙ্কা চোপড়া প্রায় দশ বছর পর এই ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন। খলচরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। এই ছবি ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

varanasi SS Rajamouli Priyanka Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy