Advertisement
E-Paper

Sonu Sood: শুধুমাত্র জিভ ব্যবহার করে সোনুর মুখ আঁকলেন অনুরাগী, জন্মদিনের উপহারে আপ্লুত অভিনেতা

অজস্র মানুষের ভিড় ছাপিয়ে এক অনুরাগীর উপহার নজর কাড়ল সকলের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১২:০১
অনুরাগীর উপহার পেয়ে আপ্লুত সোনু।

অনুরাগীর উপহার পেয়ে আপ্লুত সোনু।

শুক্রবার ৪৮-এ পা দিলেন অভিনেতা সোনু সুদ। কোভিডকালে সারা দেশের চোখে মসিহা’ বা 'ত্রাতা' হয়ে ওঠা মানুষটির বিশেষ দিন পালন করতে কেক, ফুল, পোস্টারের মতো নানা উপহার নিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হয়েছিলেন তাঁর অনুরাগীরা। অজস্র মানুষের ভিড় ছাপিয়ে এক অনুরাগীর অভিনব উপহার নজর কাড়ল সকলের।

কী এমন উপহার এনেছিলেন তিনি?

সেই অনুরাগীর হাতে কোনও উপহার ছিল না সোনুর জন্য। ভিড়ের মধ্যেই মুখের মাস্ক খুলে জিভ ডুবিয়ে দিলেন বাটি ভরতি হলুদ রঙে। এর পর সাদা পাতায় জিভ দিয়েই এঁকে ফেললেন প্রিয় অভিনেতার মুখ। জন্মদিনে এমন উপহার পেয়ে আপ্লুত স্বয়ং সোনুও। হাততালি দিয়ে অভিবাদন জানালেন শিল্পীকে। হাত ব্যবহার না করে শুধু মাত্র জিভের সাহায্যে এ ভাবে ছবি আঁকতে দেখে মুগ্ধ সেখানে উপস্থিত অভিনেতার অনুরাগীকুল। এই উপহার পাওয়ার পর সকলের সঙ্গে জন্মদিনের কেক কাটেন তিনি। ছবিও তোলেন অনুরাগীদের সঙ্গে।

Bollywood Actors Sonu Sood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy