Advertisement
E-Paper

Aamir-Kiran: ২০১৯ সালেই বিচ্ছেদ হয় আমির-কিরণের, দাবি সূত্রের

গত ৩ জুলাই বিবৃতি জারি করে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেতা আমির খান এবং পরিচালক কিরণ রাও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৪:৪৫
আমির খান এবং কিরণ রাও

আমির খান এবং কিরণ রাও

গত ৩ জুলাই বিবৃতি জারি করে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেতা আমির খান এবং পরিচালক কিরণ রাও। যেখানে প্রাক্তন তারকা দম্পতি লিখেছিলেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং একই পরিবারের সদস্য হিসেবে।’

জানা যায়, আচমকা কোনও সিদ্ধান্ত তাঁরা নেননি। সময় নিয়ে পরিকল্পনা করেই দাম্পত্যে থেকে বেরিয়ে এসেছেন দুই তারকা।

কিছ‌ু দিন আগে জাতীয় এক সংবাদমাধ্যম একটি রিপোর্টে জানিয়েছে, আমির এবং কিরণ ২০১৯ সাল থেকেই মানসিক ভাবে একে অপরের থেকে দূরে সরে গিয়েছিলেন। খাতায় কলমে না হলেও মন থেকে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল।

একইসঙ্গে তারা জানিয়ে দিয়েছে, ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফতিমা সানা শেখকে বিয়ে করার গুজবও সত্যি নয়। বিবাহ রীতির থেকেই মন ও বিশ্বাস চলে গিয়েছে দুই তারকার। আলাদা করে কোনও সমস্যা দেখা দেয়নি তাঁদের মধ্যে। তাঁরা এখনও আগের মতোই ভাল বন্ধু রয়েছেন।

aamir khan Divorce Kiran rao FAtima Sana Sheikh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy