Advertisement
E-Paper

পানীয় জল নেই, তবু রোজ দাড়ি কামাতেন আমির! ‘লগান’ পরিচালকের সঙ্গে ঝগড়া হয় অভিনেতার

ছবির একটা বড় অংশের শুটিং হয় গুজরাতের ভুজ অঞ্চলে। সেখানে নাকি পানীয় জলের অভাব ছিল, অথচ প্রতিদিন দাড়ি কামাতেন আমির! তার পরে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৩:০২
আমির খান।

আমির খান। ছবি: সংগৃহীত।

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ছবি ‘লগান’। আমির খান অভিনীত, আশুতোষ গোয়ারীকর পরিচালিত এই ছবির প্রতিটি চরিত্রকেই এখনও মনে রেখেছেন দর্শক। দেশ-বিদেশের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি এই ছবির নির্মাণে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছিল। প্রযোজক ছিলেন আমির নিজেই। ছবির একটা বড় অংশের শুটিং হয় গুজরাতের ভুজ অঞ্চলে। সেখানে নাকি পানীয় জলের অভাব ছিল, অথচ প্রতিদিন দাড়ি কামাতেন আমির! ব্যাপারটা ঠিক কী?

‘লগান’ ছবির গল্প অনুযায়ী, ভুবন এমন একটি গ্রামে থাকে যেখানে বহু বছর ধরে বৃষ্টি হয় না। স্বাভাবিক ভাবেই সেই গ্রামে জলসঙ্কট দেখা দেবে। একেবারে খরা পরিস্থিতি যাকে বলে। অথচ এমন এক গ্রামের বাসিন্দা, নায়ক ভুবনের গালে দাড়ি নেই! তার জামাকাপড় একেবারে পরিপাটি। এতে প্রবল আপত্তি জানান পরিচালক আশুতোষ। এই নিয়ে আমিরের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি হয় তাঁর। আশুতোষের দাবি, যে গ্রামে এত বছর বৃষ্টি হয় না, সেই গ্রামের বাসিন্দার এমন চকচকে দাড়িহীন গাল থাকে কী ভাবে? কিন্তু আমিরও নিজের জেদে অনড়!

এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘আমি চরিত্রটার পোশাক নিয়ে বেশ ভাবিত ছিলাম। প্রথম থেকেই চরিত্রটার সাজসজ্জা নিয়ে বেশ কিছু ভাবনা-চিন্তা করেছিলাম।’’ শেষমেশ নিজের সিদ্ধান্তে অনড় থাকেন আমির। কিন্তু, তাঁরা যেখানে শুটিং করেছিলেন সেখানে নাকি প্রবল জলসঙ্কট ছিল। ‘লগান’ ছবির শুটিং চলাকালীন আমির-সহ অন্য অভিনেতারা কেনা জল তো খেতেনই, এমনকি নাকি স্নানও করতেন কেনা জলে।

Aamir Khan Bollywood Star Ashutosh Gowariker Lagaan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy