Advertisement
E-Paper

‘অনেক সংস্থার লোভনীয় প্রস্তাব ফিরিয়েছি’, কেশ প্রতিস্থাপন প্রসঙ্গে কী বললেন অনুপম খের?

অনুপমকে বরাবরই সবাই দেখে এসেছেন ইন্দ্রলুপ্ত অবস্থাতেই। চরিত্রের খাতিরে বেশ কয়েক বার পরচুলা পরে দেখা গিয়েছে তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২১:২৩
কেশ প্রতিস্থাপন প্রসঙ্গে কী বললেন অনুপম খের?

কেশ প্রতিস্থাপন প্রসঙ্গে কী বললেন অনুপম খের? ছবি: সংগৃহীত।

ইদানীং প্রায় অনেক অভিনেতাই ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করিয়ে থাকেন। কেউ প্রকাশ্যে স্বীকার করে কেশ প্রতিস্থাপন করিয়েছেন। আবার কেউ কেউ স্বীকার করেন না। এমনকি প্রচারের জন্যও অনেকেই তা করিয়ে থাকেন। সম্প্রতি, কেশ প্রতিস্থাপন নিয়ে জানতে চাওয়া হয়েছিল অভিনেতা অনুপম খেরের কাছে। কী বললেন অভিনেতা?

অনুপমকে বরাবরই সবাই দেখে এসেছেন ইন্দ্রলুপ্ত অবস্থাতেই। চরিত্রের খাতিরে বেশ কয়েক বার অবশ্য পরচুলা পরে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বেশির ভাগ সময়েই ক্যামেরার সামনে তাঁকে যখনই দেখা গিয়েছে, তখনই তাঁর মাথায় চুল ছিল না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ব্যক্তিত্বকে তৈরিও করেছেন সেই ভাবে। সম্প্রতি, এই প্রসঙ্গেই তাঁকে প্রশ্ন করা হয়। কেশ প্রতিস্থাপন প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে

অভিনেতা বললেন, “আমার কাছে এমন অনেক প্রস্তাব এসেছে। যেখানে পারিশ্রমিকের বিনিময়ে আমাকে কেশ প্রতিস্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি কখনও কেশ প্রতিস্থাপন করতে আগ্রহী নই। তাই বরাবরাই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। অনেক কেশ প্রতিস্থাপন সংস্থার স্বপ্নের পুরুষ আমি।”

অভিনেতা জানান, তাঁর ছেলেও ছোটবেলা থেকে কখনও চাননি পরচুলা পরে একেবারে অন্য মানুষ হয়ে যান তিনি। অভিনেতা নিজেও মনে করেন, কেশ প্রতিস্থাপন করলে তাঁর ব্যক্তিত্বে এমনই পরিবর্তন আসবে যা তাঁকে মানাবে না।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy