Advertisement
E-Paper

ফারহান ও রণবীরের ‘ঝামেলা’র মধ্যস্থতা করতে বড় দাদার মতো এগিয়ে এলেন আমির খান?

সম্প্রতি আমিরের বাড়ির বাইরে একটি দৃশ্য দেখা গিয়েছে। যেখানে দেখা যায় বলিপাড়ার প্রায় সব প্রযোজকদের। নেপথ্যে রয়েছে কোন ঘটনা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯
Aamir Khan Turns Peacemaker As Ranveer Singh & Farhan Akhtar\\\\\\\\\\\\\\\'s Excel Entertainment Rift Deepens

(বাঁ দিক থেকে) ফারহান আখতার, আমির খান এবং রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ নিয়ে বিতর্ক শেষ হয়েও হচ্ছে না। ফারহান আখতার এবং রণবীর সিংহের মধ্যে ঝামেলা তুঙ্গে। মাঝপথে ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন তিনি। তার পরেই শোনা গিয়েছিল, ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস এই ঝামেলার মধ্যস্থতা করার জন্য এগিয়ে এসেছেন অভিনেতা আমির খান।

সম্প্রতি আমিরের বাড়ির বাইরের একটি মুহূর্ত ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে বলিপাড়ার প্রায় সব প্রযোজকদের। কর্ণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কপূর, ফারহান, রীতেশ সিদওয়ানি থেকে জ়োয়া আখতার, পুনীত গোয়েঙ্কা-সহ প্রায় সবাই উপস্থিত হয়েছিলেন। দর্শকের একাংশের ধারণা, রণবীর-ফারহানের সমস্যা মেটাতেই সেই বৈঠক হয়। তবে এই বিষয়ে প্রকাশ্যে তাঁরা কিছুই বলেননি। ইতিমধ্যে নাকি ইনস্টাগ্রাম থেকে রণবীরকে ‘আনফলো’ করেছেন ফারহান। একটা সময় ছিল, যখন তাঁরা খুবই ভাল বন্ধু ছিলেন। ‘দিল ধড়কনে দো’ ছবিতে একসঙ্গে দেখাও গিয়েছিল তাঁদের।

সকলের প্রশ্ন, ফারহান কি কোনও সিদ্ধান্ত নিয়েছেন? সূত্রের খবর, ফারহান নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি, ‘ডন ৩’ তিনি কাকে নিয়ে করবেন! এই সিদ্ধান্ত নিতে তাঁর সময় লাগবে। তাই আপাতত এই ছবির কাজ স্থগিত রেখেছেন তিনি। সেই সূত্রটির কথায়, “ফারহান মনে করেন, ‘ডন’-এর কাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। খুব নিশ্চিত হয়েই এই ছবিতে তিনি কাউকে নিতে চান। এই পুরো বিষয়টাই তাই সময়সাপেক্ষ।” শোনা যাচ্ছে, আপাতত ‘ডন ৩’-র কাজ স্থগিত রেখে অন্য একটি ছবির কাজ শুরু করতে চলেছেন ফারহান।

Aamir Khan Ranveer Singh Farhan Akhtar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy