Advertisement
E-Paper

হর্ষের সঙ্গে মলাইকার সম্পর্ক নিয়ে জল্পনার মাঝেই পোস্ট অর্জুনের! কোন ইঙ্গিত প্রাক্তন প্রেমিকের

কিছু দিন আগেই মহারাষ্ট্রের পালী জেলার এক জৈন মন্দিরে গিয়েছিলেন মলাইকা অরোরা ও হর্ষ মেটা। সেখানে পুজো দেন তাঁরা। এ বার মুখ খুললেন অর্জুন!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:০৬
মলাইকার জীবনে নতুন প্রেম? কোন ইঙ্গিত দিলেন অর্জুন?

মলাইকার জীবনে নতুন প্রেম? কোন ইঙ্গিত দিলেন অর্জুন? ছবি: সংগৃহীত।

একটা লম্বা সময় মলাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা অর্জুন কপূর। যদিও আচমকাই পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তবে মলাইকার বিপদের দিন বার বার অর্জুনকে দেখা গিয়েছে অভিনেত্রীর পাশে। গত বছর এনরিকের অনুষ্ঠানে প্রথম মলাইকার সঙ্গে এক পুরুষকে দেখা যায়। দু’জনের চোখের চাউনি থেকে সম্পর্কের জল্পনার সূত্রপাত্র। সেই ব্যক্তি হর্ষ মেটা। চলতি বছরে একাধিক বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে এ বার মুখ খুললেন অর্জুন কপূর।

কিছু দিন আগেই মহারাষ্ট্রের পালী জেলার এক জৈন মন্দিরে গিয়েছিলেন মলাইকা ও হর্ষ। সেখানে পুজো দেন তাঁরা। সেই দিনও তাঁরা ধরা পড়ে গিয়েছিলেন ছবিশিকারিদের ক্যামেরায়। নিজেদের সম্পর্কে কি সিলমোহর দিলেন শেষপর্যন্ত? সেই প্রশ্নও উঠেছিল। যদিও মলাইকা সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বয়সে ছোট হিরে ব্যবসায়ী হর্ষকে মন দিয়েছেন তিনি। প্রেম দিবসে দু’জনে রোম ঘুরতে গিয়েছিলেন। সেই ছবিও প্রকাশ্যে আসে।

হর্ষের সঙ্গে মন্দিরে পুজো দিতে গেলেন মলাইকা।

হর্ষের সঙ্গে মন্দিরে পুজো দিতে গেলেন মলাইকা। ছবি: সংগৃহীত।

এ দিকে, মলাইকার সঙ্গে প্রেম ভাঙার পরে অর্জুনের আর কোনও সম্পর্কে জড়ানোর খবর শোনা যায়নি। এ বার অর্জুন সমাজমাধ্যমে লেখেন, ‘‘যেটা শেষ হয়েছে সেটাকে মেনে নিতে হবে। যদিও আমি যে ভাবে চেয়েছিলাম সে ভাবে সেটা শেষ হয়নি।’’

Advertisement

বরাবর মলাইকার ঢাল হয়ে দাঁড়িয়েছেন অর্জুন। একাধিক অনুষ্ঠানে মলাইকার প্রতি তাঁর মুগ্ধতা ক্যামেরাবন্দি হয়েছে। এ বার অর্জুনের এ হেন পোস্ট দেখে অনেকেরই ধারণা, মলাইকার উদ্দেশেই এমন লিখেছেন তিনি। কেউ কেউ আবার দুশ্চিন্তায় রয়েছেন, অর্জুন হয়তো অবসাদে আছেন। কারও মতে, অর্জুনের এই অভিনয়জগতই ছেড়ে দেওয়া উচিত।

Arjun Kapoor Malaika Arora Bollywood Gossip Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy