কাশ্মীরে গিয়ে আটকে পড়েছিলেন অভিনেতা দেবদূত ঘোষের বড় ভাই। জঙ্গি হামলার ঘটনার এক দিন আগেই তাঁরা সপরিবার পৌঁছেছিলেন সেখানে। পরের দিনই ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। সেই পরিস্থিতিতে হোটেল থেকে বাইরে যাওয়ার কথাও ভাবতে পারেননি তাঁরা। আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। অবশেষে কাশ্মীর থেকে বাড়ি ফিরেছেন। দাদারা সবাই ভাল আছেন, আনন্দবাজার ডট কমকে এমনটাই জানালেন অভিনেতা দেবদূত ঘোষ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, শীঘ্রই পহেলগাঁও যাবেন। অভিনেতা বললেন, “এই ঘটনার ভিত্তিতে আমরা যদি সেখানে যাওয়াই বন্ধ করে দিই তা হলে তো হেরে যাওয়া হবে। সেটা আমি একেবারেই চাই না। দাদারা এখন ভাল আছে। এই ঘটনার জন্য সারা ক্ষণই হোটেলে বন্দি ছিল ওরা। তাই কাশ্মীর দেখা হল না।”
আরও পড়ুন:
অভিনয়ের পাশাপাশি নির্দেশনার কাজও করে থাকেন দেবদূত। সেই সূত্রেই পহেলগাঁও যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। অভিনেতা বললেন, “ মাথায় দুটো গল্প ঘুরছে। সেই জন্যই আরও ওখানে যাওয়ার ইচ্ছা আছে। এর আগেও একটা ছবি তৈরি করেছিলাম। এ বারেও কাজের জন্যই কাশ্মীর যাওয়ার ইচ্ছা।” রেকি করার জন্য শীঘ্রই তাই কাশ্মীর যাওয়ার ভাবনা ভেবে ফেলেছেন। তবে এখনও পর্যন্ত পরিবারের সঙ্গে কথা বলেননি দেবদূত। তারা রাজি হবে কি না সেটা অবশ্য অভিনেতার জানা নেই। তিনি বললেন, “এটা তো কারও ঘাড়ে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। কিন্তু ছবির শুটিং করার ইচ্ছা আছে আমার। তাই রেকি করতে আমি যাব।”
পহেলগাঁও-এর বৈসরন উপত্যকায় নিজেও বেড়াতে গিয়েছেন দেবদূত। সেখানে প্রতি ১০০ মিটার অন্তর সশস্ত্র সেনা মোতায়েন থাকে। তা হলে কী ভাবে ২৬ জনকে প্রাণ হারাতে হল জঙ্গি হামলায়? সে প্রশ্নও তোলেন অভিনেতা। তিনি বলেন, “নিরাপত্তার গাফিলতি তো রয়েছেই। তখন কী করছিল সেনা? আমার অবশ্য মনে হচ্ছে, পুলওয়ামার মতোই আরও এক বার নিরাপত্তার দিক থেকে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হল। মানুষের যা ক্ষতি হল, তা তো আর পূরণ করা যাবে না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা