Advertisement
E-Paper

তাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের, তৃণাকে ছাড়াই দোল উদ্‌যাপন করবেন ছোটপর্দার আলোচিত অভিনেতা!

বাংলা ধারাবাহিক শেষ করেই কি তবে হিন্দি কাজের প্রস্তুতি শুরু করলেন তিনি? আর দু’দিন পরেই দোল, এই সময়টাও স্ত্রী তৃণা সাহার থেকে দূরেই কাটাবেন নীল ভট্টাচার্য।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪
তৃণাকে ছাড়াই দোলের উদ্‌যাপন নীলের।

তৃণাকে ছাড়াই দোলের উদ্‌যাপন নীলের। ছবি: সংগৃহীত।

সদ্য শেষ হয়েছে ধারাবাহিক। এই মুহূর্তে ছুটির মেজাজে অভিনেতা নীল ভট্টাচার্য। যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, অভিনেতা নাকি মুম্বই গিয়েছেন নতুন কাজের জন্য। বাংলা ধারাবাহিক শেষ করেই কি তবে হিন্দি কাজের প্রস্তুতি শুরু করলেন তিনি? আর দু’দিন পরেই দোল, এই সময়টাও কি স্ত্রী তৃণা সাহার থেকে দূরে মুম্বইয়ে কাটাবেন নায়ক?

হিন্দিতে কাজ করার প্রসঙ্গ কিছুটা এড়িয়েই গেলেন নীল। তবে স্বীকার করলেন ধারাবাহিকের শেষে মুম্বইয়ে কাজের জন্যই মূলত যাওয়া তাঁর। কিন্তু সেই সঙ্গে ঘোরাও হয়ে যায়। অভিনেতা বলেন, “আমাদের পেশায় জনসংযোগ খুবই গুরুত্বপূরণ বিষয়। মুম্বইয়ে এলে যোগাযোগ তৈরি হয়। নতুন ধরনের কাজের আলোচনাও হয়। যেমন আমি এখন পুণেতে আছি। এখান থেকে চলে যাব তাইল্যান্ড।”

কোনও বিশেষ কারণে তাইল্যান্ড যাচ্ছেন অভিনেতা? সঙ্গে কি তৃণাও যাবেন? অভিনেতা যোগ করলেন, “দোল উদ্‌যাপন করতে তাইল্যান্ড যাচ্ছি। সোলো ট্রিপ। তৃণা যাচ্ছে না সঙ্গে। ওর তো এখানে ধারাবাহিকের শুটিং চলছে। খুবই চাপ। দোলের সময়ে তাইল্যান্ডে বড় করে ‘ফুল মুন’ উদ্‌যাপন করা হয়। সেই জন্য যাচ্ছি। হ্যাঁ, এই বিশেষ দিনগুলোয় কাছের মানুষের থেকে দূরে থাকলে খারাপই লাগে। কিন্তু কিছু করার নেই।”

উল্লেখ্য, টলিপাড়ার অন্দরে নীল এবং তৃণার সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে বহু আলোচনা হয়েছে। যদিও বার বারই সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন যুগলে।

Neel Bhattacharya Trina Saha Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy