Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

স্ট্রোক হওয়ার পরে সঙ্কটে রাহুল? পরিবারের কেউ তাঁকে দেখেন না? স্পষ্ট জবাব দিলেন অভিনেতা

২০২০ সালে শুটিং করতে করতেই স্ট্রোক হয় অভিনেতার। থমকে যায় জীবন। সম্প্রতি সেই রাহুল রায়কে নিয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ২০:০৪
কী জানালেন রাহুল ?

কী জানালেন রাহুল ? ছবি: সংগৃহীত।

‘আশিকি’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। কিন্তু ২০২০ সালে শুটিং করতে করতেই মস্তিষ্কে স্ট্রোক বা রক্তক্ষরণ হয় অভিনেতার। থমকে যায় জীবন। সম্প্রতি সেই রাহুল রায়কে নিয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা। পরিবারও কি পাশে নেই অভিনেতার? মুখ খুললেন রাহুল নিজেই।

কিছু দিন আগেই রাহুলকে একটি মিউজ়িক ভিডিয়োয় দেখা গিয়েছে। তার পরে অভিনেতাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তার সপাটে জবাবও দিয়েছিলেন অভিনেতা। আর্থিক সমস্যার কথাও জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার সঙ্গে। তার পর থেকেই তাঁকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা। তাঁদের জন্য উত্তরে রাহুল লিখেছেন, “যাঁরা ভালবাসা দিয়েছেন এবং পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন, তাঁদের ধন্যবাদ। তবে এই বার্তা আমার নিন্দকদের জন্য এবং যারা আমাকে ঘৃণা করে, তাদের জন্য।”

রাহুল তাঁর পোস্টে জানান, তিনি বর্তমানে বোম প্রিয়ঙ্কা ও ভগ্নীপতি রোমির সেনের সঙ্গে থাকেন। যে কোনও অসুবিধায় এঁরাই তাঁর পাশে থেকেছেন বলে জানান অভিনেতা। তাঁর স্পষ্ট মন্তব্য, “আমি নিরাপদে আছি। আমার বোন ও ভগ্নীপতি আমার যথেষ্ট খেয়াল রাখে। আমি আমার বোনের বাড়িতেই থাকি। খুব সুন্দর বাড়িটা। বোন আমাকে খুব ভালবাসে। তাই নিজেকে আমি সবচেয়ে ভাগ্যবান ভাই বলে মনে করি। আমার যমজ ভাই রোহিত রায় কানাডায় থাকে। ওর কাজের চাপের জন্য গত ৯ বছর ওর সঙ্গে দেখা হয়নি।”

অনেকেই অনুমান করেছিলেন, রাহুল হয়তো গৃহহীন। পরিবারের কেউ তাঁকে দেখে না অসুস্থ হওয়ার পরে। তাঁদের ভুল ভেঙে দিয়েছেন ‘আশিকি’ অভিনেতা। তাঁর কথায়, “আমার কাছে পোশাক, জুতো, খাবার, গাড়ি সব রয়েছে। আমি বঞ্চিত হয়ে রাস্তায় বসে নেই। আমার বোন আর ওর স্বামী আমাকে সব দিয়েছে। ওদের শান্তি বিঘ্ন করবেন না। আমার জীবনে একমাত্র ওরাই রয়েছে।”

উল্লেখ্য, নিজের পোস্টে ফের অভিনয়ে ফেরার ইঙ্গিতও দিয়েছেন অভিনেতা। ভাল চরিত্র ও চিত্রনাট্য পেলে তিনি কাজে ফিরতে চান।

rahul roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy