Advertisement
E-Paper

বিমানে ব্যাগপত্র হারিয়ে ক্ষুব্ধ ‘বাহুবলী’ অভিনেতা, ক্ষমা চেয়ে নতুন আশ্বাস উড়ান সংস্থার

বিমানেই খোয়া গিয়েছে অভিনেতার প্রয়োজনীয় জিনিস, ব্যাগপত্র। টুইটারে সোচ্চার হয়েছিলেন রানা ডাগ্গুবতী। জবাব এল উড়ান সংস্থার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ০৮:০৯
‘বাহুবলী’র বল্লাল চরিত্রের সুবাদে ঘরে ঘরে পরিচিত রানা। কোনও ঝঞ্ঝাটে থাকেন না তিনি, তবে এ বার টুইটারে বাগ্‌যুদ্ধে  জড়িয়েছেন অভিনেতা।

‘বাহুবলী’র বল্লাল চরিত্রের সুবাদে ঘরে ঘরে পরিচিত রানা। কোনও ঝঞ্ঝাটে থাকেন না তিনি, তবে এ বার টুইটারে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন অভিনেতা। ফাইল চিত্র

উড়ান সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে টুইটের জবাব এল। রবিবার অভিনেতা রানা ডাগ্গুবতী তাঁর ব্যাগপত্র এবং প্রয়োজনীয় জিনিস বিমানে খোয়া যাওয়ার পর সমাজমাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন। লিখেছিলেন, “এর চেয়ে খারাপ অভিজ্ঞতা হতে পারে না।” তাঁর বিস্তারিত বিবরণ পড়ে অসন্তোষ এবং উষ্মা প্রকাশ করেছিলেন বহু মানুষ। সেই টুইটের নীচেই সোমবার ভোররাতে উড়ান সংস্থার তরফে উত্তর এল, “এই অব্যবস্থার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে নিশ্চিন্ত থাকুন, আমাদের সংস্থা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যাতে আপনার মালপত্র যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেওয়া যায়।”

‘বাহুবলী’র বল্লাল চরিত্রের সুবাদে ঘরে ঘরে পরিচিত রানা। কোনও ঝঞ্ঝাটে থাকেন না তিনি। তবে এ বার টুইটারে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন অভিনেতা। তা-ও আবার দেশের নামকরা এক উড়ান সংস্থার সঙ্গে।

রানা নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘দেশের সব থেকে জঘন্য উড়ান সংস্থা, যাদের উড়ানের সময় নিয়ে না কোনও ধারণা আছে, না তাদের কর্মীরা কিছু জানেন। জিনিসপত্র-সহ আমার ব্যাগ হারিয়ে গিয়েছে। আর এদের তাপ-উত্তাপ নেই!’’ এতেই থেমে যাননি অভিনেতা। তিনি ওই উড়ান সংস্থার ট্যাগলাইন টুইট করেন, যেখানে লেখা ছিল, ‘‘যাত্রীর সফর যাতে নির্বিঘ্নে হতে পারে, সেই দিকে খেয়াল রাখেন আমাদের ইঞ্জিনিয়াররা।’’ এর ভিত্তিতেই রানার মন্তব্য, ‘‘ইঞ্জিনিয়ারদের নিয়ে অভিযোগ নেই, কর্মচারীদের নিয়ে কথা হচ্ছে। আপনাদের কিছু উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।’’ এই ভাবে বেশ কয়েক বার টুইট করে ফেলেছেন অভিনেতা। তবে উড়ান সংস্থার পক্ষ থেকে উত্তর মেলেনি সঙ্গে সঙ্গে। উত্তর আসে সোমবার ভোরবেলা।

যদিও জানা যায়নি, ওই উড়ানে ঠিক কোথায় যাচ্ছিলেন অভিনেতা। সম্প্রতি ৫৩তম গোয়া আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হাজির ছিলেন রানা। অনেকেরই ধারণা, সেখান থেকে ফেরার পথেই এই বিপত্তি ঘটে তাঁর সঙ্গে।

ইতিমধ্যে একই উড়ান সংস্থার দুই কর্মীর ব্যাগপত্র ওঠানো-নামানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে চূড়ান্ত অযত্ন এবং অসাবধানতা দেখে দুশ্চিন্তা বাড়ছে যাত্রীদের। অনেকেই মন্তব্য করেছেন, “আচ্ছা, তা হলে এ ভাবেই আপনারা আমাদের মালপত্রের খেয়াল রাখেন? সুরক্ষাব্যবস্থার এই নমুনা?” তবে উড়ান সংস্থা পরে জবাবে বলে, “ওতে কোনও ভঙ্গুর জিনিস নেই। চিন্তা কী? দ্রুত পরিবহণের সময় অন্যান্য বাক্স এ ভাবেই তোলা হয়।”

Rana Daggubati Indigo Airlines
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy