Advertisement
E-Paper

#মিটু কাঁটায় বিদ্ধ হওয়ার পর ফের কাজ শুরু করতে চলেছেন অভিনেতা বিজয় রাজ

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৮:১৪
বিজয় রাজ।

বিজয় রাজ।

গত নভেম্বর বিদ্যা বালনের ‘শেরনি’ ছবির শ্যুটিংয়ের সময় অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে তাঁরই এক সহ-অভিনেত্রী। তাঁর অভিযোগের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয় অভিনেতাকে। এর পরেই জামিনে মুক্ত করা হয় অভিনেতাকে।

তার পর থেকে সেই ছবি সম্পর্কে আর কোনও খবর শোনা যায়নি। সম্প্রতি বলিউডে গুঞ্জন, ফের বাদ পড়ে যাওয়া বিজয়কে নিয়ে শুরু হতে চলেছে ‘শেরনি-র কাজ। সূত্রের খবর, শুরুতে প্রযোজকরা বিজয়কে ছবি থেকে বাদ দেওয়ার কথা ভাবলেও, এই মুহূর্তে তাঁকে নিয়ে এগিয়ে চলা ছাড়া আর কোনও উপায় দেখছেন না। তাঁদের মতে, বিজয়ের বিরুদ্ধে অভিযোগ এখনও সত্যি প্রমাণিত হয়নি এবং চরিত্রটিতে বিজয়ের মতো করে অন্য কেউ অভিনয় করতে পারবেন না।

কাজের জায়গায় মহিলাদের যৌন হেনস্থা নিয়ে বরাবরই সচেতন ছবির মুখ্য চরিত্রে থাকা বিদ্যা। বিজয়ের নামে অভিযোগ আসার পর শ্যুটিং বন্ধ রাখার কথা বলেন অভিনেত্রী। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের বিজয়কে নিয়ে শুরু হবে কাজ। বিজয় নিজেও জানিয়েছেন, খুব শীঘ্রই শ্যুটিং ফ্লোরে ফিরছেন তিনি।

Actor Bollywood Me Too
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy