অহমদাবাদের বিধ্বংসী বিমান দুর্ঘটনায় মর্মাহত গোটা দেশ। রানওয়ে ছেড়ে ওড়ার পরই অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমান এআই ১৭১। কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় সেই বিমান। ঘটনার পর থেকে বিমান সংস্থার দিকে ধেয়ে আসছে কটাক্ষ। কী ভাবে কয়েক মিনিটের মধ্যে এমন ঘটতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে বিমান সংস্থার হয়ে সরব হলেন অভিনেতা বীর দাস।
সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে বীর দাস লেখেন, “১২ জুন দিনটা সত্যিই বহু পরিবারের জন্য খুবই বেদনার। ওঁদের প্রতি আমি গভীর ভাবে সমব্যথী। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।” বীর জানিয়েছেন, তিনি এই সংস্থার বিমানে একাধিক বার যাতায়াত করেছেন। বিমানের কর্মীদের ব্যবহারেও তিনি মুগ্ধ। তাঁর কথায়, “ওদের বিমানে কোনও সমস্যা নেই, তা বলছি না। তবে একটা কথা নিঃসন্দেহে বলতে পারি, ওদের বিমানের কর্মীরা সেরা। আসলে ঠিক কী ঘটেছিল, তা সময় বলবে। এই বড় ক্ষতির পরে ওই কর্মীরা কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কল্পনা করতে পারছি না।”
আরও পড়ুন:
ঠিক কী কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত চলছে। আসল সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন বীর। বিমানের কর্মীদের উদ্দেশে তিনি লেখেন, “আমি আপনাদের পাশে আছি। খুব শীঘ্রই আবার আপানদের সঙ্গে কোনও বিমানে দেখা হবে।”
উল্লেখ্য, বিমান দুর্ঘটনার পরে বলিউডের বহু তারকা শোকপ্রকাশ করেছেন। ঘটনার জেরে নিজের একটি বড় অনুষ্ঠান বাতিল করেছেন সলমন খান। শাহরুখ খান, আমির খান, ভিকি কৌশল, অক্ষয় কুমার, করিনা কপূর খান, পরিণীতি চোপড়া, প্রিয়ঙ্কা চোপ়ড়াও দুঃখপ্রকাশ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- অহমদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান।
- এয়ার ইন্ডিয়ার ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
-
অহমদাবাদ দুর্ঘটনার চার দিন পরে এয়ার ইন্ডিয়ার ১১২ জন পাইলট ছুটি নেন, কেন? সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
-
কোনও বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই! জানাল এয়ার ইন্ডিয়া, দুর্ঘটনার পরই পরীক্ষা করা হয় সব ক’টি বিমানে
-
যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে তদন্ত রিপোর্ট! সিনিয়র পাইলটকে ঘিরেই এখন ঘুরপাক খাচ্ছে বিমান বিপর্যয় রহস্য
-
ইঞ্জিনে জ্বালানি সরবরাহ হঠাৎ বন্ধ, কার ভুলে সুইচ ‘অফ-অন’, শেষ মুহূর্তের কথোপকথনে রহস্য
-
রাতে জেগে জেগে উঠছেন, কথা নেই কারও সঙ্গে! দুর্ঘটনার পর থেকে গুম মেরে রমেশ, তদন্ত রিপোর্টের পরেও আতঙ্ক