Advertisement
E-Paper

মেয়ের প্রথম বছরের জন্মদিন, মেনুতে তোপসে মাছ ভাজা-পাঁঠার মাংস! আর কী আয়োজন করেছেন অনিন্দিতা-সুদীপ?

অনিন্দিতা-সুদীপের বাড়িতে এ দিন জোড়া উৎসব। এক দিকে দোল। অন্য দিকে আবার মেয়ের প্রথম বছরের জন্মদিন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:২২
মেয়ের প্রথম বছরের জন্মদিনে কী কী আয়োজন করলেন অনিন্দিতা-সুদীপ?

মেয়ের প্রথম বছরের জন্মদিনে কী কী আয়োজন করলেন অনিন্দিতা-সুদীপ? ছবি: সংগৃহীত।

চারিদিকে রঙের উৎসবে মাতোয়ারা সকলে। তবে ৩ মার্চ অভিনেতা সুদীপ সরকার এবং অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর বাড়িতে অন্যধরনের ব্যস্ততা। এ দিন যে তাঁদের মেয়ে এক বছর পূর্ণ করল। ফলে সারা বাড়িময় অন্য রকমের পরিবেশ। আদরের নাতনিকে উপহারে ভরিয়েছেন একরত্তির দাদু, দিদা।

অনিন্দিতা বললেন, “আমার মা, আমার আর মেয়ের জন্মদিন পর পর। তাই এই কয়েক দিনে মেয়ে বুঝতে শিখে গিয়েছে ‘হ্যাপি বার্থডে’ গানের সুর। আজ দশ মিনিট অন্তর অন্তরই আমরা ওকে জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানাচ্ছি আর ও হেসে উঠছে।” জন্মদিনেই দোল পড়েছে। ফলে বলা যেতে পারে অনিন্দিতার বাড়িতে এ দিন জোড়া উৎসব। সকালে খুব বেশি আয়োজন করেননি। কারণ, বন্ধুরা সবাই দোল খেলতে ব্যস্ত থাকবে।

তাই বন্ধুদের নিয়ে খাওয়াদাওয়া হবে রাতে। মেয়ের জন্য কী আয়োজন করেছেন? অনিন্দিতা বলেন, “এই কয়েক মাসে যা বুঝেছি, ও মাছ খেতেই ভালবাসে। তাই পাঁচ রকমের ভাজা হবে। সঙ্গে মাছের ঝোল থাকবেই।” মেয়ের জন্য রঙিন বইখাতা কিনে এনেছেন অভিনেত্রী। ধীরে ধীরে বইখাতার সঙ্গে বন্ধুত্ব তৈরির একধাপ এগোনোর ভাবনা থেকেই এই উপহার। তবে নিজের বন্ধুদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। পাঁঠার মাংস, চিংড়ি মাছ থেকে তোপসে মাছ ভাজা— সবই থাকবে অনিন্দিতা-সুদীপের মেয়ের প্রথম বছরের জন্মদিনের মেনুতে।

Actress Bengali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy