Advertisement
E-Paper

আকাশছোঁয়া দাম! কী আছে বোতলের সেই পানীয় জলে? নিজের ব্র্যান্ড নিয়ে কী বললেন ভূমি?

সাধারণত ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম হয় ২০ টাকা। কিন্তু ভূমির ব্র্যান্ডে ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম আকাশছোঁয়া!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১১:৩২
ভূমির ব্র্যান্ডে পানীয় জলের দাম কত?

ভূমির ব্র্যান্ডে পানীয় জলের দাম কত? ছবি: সংগৃহীত।

অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও হাতেখড়ি করে ফেলেছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। গত বছর থেকে শুরু হয়েছে তাঁর পানীয় জলের ব্যবসা। কিন্তু সেই পানীয় জলের দাম আকাশছোঁয়া। কেন এত দাম সেই জলের? সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন ভূমি।

সাধারণত ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম হয় ২০ টাকা। কিন্তু ভূমির ব্র্যান্ডে ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম ২০০ টাকা। ৫০০ মিলিলিটারের দাম ১৫০ টাকা। কিন্তু পানীয় জলের দাম কেন এত বেশি?

ভূমি জানান, তাঁর ব্র্যান্ডে এখন শুধুই পানীয় জল নয়। সঙ্গে নানা রকমের নরম পানীয়ও (বেভারেজ) পাওয়া যায়। খুব শীঘ্রই সেখানে সোডারও সম্ভার আসবে। ব্যবসা শুরু করার আগে ভেবেছিলেন, বহু প্রতিযোগীর মুখোমুখি হতে হবে। কিন্তু ঠিক করে রেখেছিলেন, গ্রাহককে সবচেয়ে ভাল পণ্যই দেবেন তিনি। জলের দাম প্রসঙ্গে ভূমি বলেন, “আমাদের এই ব্র্যান্ড নৈতিকতা মেনে চলে। আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলিই রাখি এবং সেরা পণ্য নিয়ে আসি। সেটাই সবচেয়ে আনন্দের।”

ভূমি আরও বলেন, “হ্যাঁ, আমার ব্র্যান্ডের পানীয় জলের দাম বেশি। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এটা উচ্চমানের পানীয় জল। পুরনো যে ব্র্যান্ডগুলি উচ্চমানের জল বিক্রি করে সেগুলির দাম আরও বেশি।” ভূমি জানান, বেশ কিছু বিদেশি ব্র্যান্ডের জলও ভারতে চলে, যার ৫০০ মিলির দাম প্রায় ৪০০-৫০০ টাকা। সেই আন্দাজে তাঁর ব্র্যান্ড অনেক সাশ্রয়ী।

উল্লেখ্য, কিছু দিন আগেই ওটিটি-তে মুক্তি পেয়েছে ভূমির ওয়েব সিরিজ় ‘দলদল’। অভিনেত্রীর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

Bhumi Pednekar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy