Advertisement
E-Paper

‘রক্তাক্ত, লোমশ, হিংস্র পুরুষের চরিত্র করব না’! আমির-ভাগ্নে ইমরানের নিশানায় রয়েছে কোন কোন ছবি?

‘জানে তু ইয়া জানে না’ খ্যাত অভিনেতা ইমরানের বক্তব্য, রক্তে ভেজা, রাগী, খুব লোমশ পুরুষালি চরিত্র তিনি করবেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৯:৫৮
ইমরান খান।

ইমরান খান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউডে উগ্র পৌরুষ দেখানো হচ্ছে কি না, তা নিয়ে তর্ক চলছে বেশ কয়েক বছর ধরেই। বলিষ্ঠ চেহারা, লোমশ শরীর ও মুখভর্তি দাড়ি— এমন বেশে কয়েক বছরে বেশ কয়েকজন নায়ককে দেখেছেন দর্শক। এমন চরিত্রে অভিনয় করতে চান না, জানিয়েছেন ইমরান খান। বলিউডে সম্প্রতি আমির খানের ভাগ্নের প্রত্যাবর্তন হয়েছে। তিনি জানিয়েছেন, অতিরিক্ত পুরুষালি চরিত্রে তিনি কাজ করতে চান না। দর্শকের অনুমান, তাঁর নিশানায় রয়েছে ‘ধুরন্ধর’। এই ছবিতেও হামজ়া তথা রণবীর সিংহকে এমন বেশেই দেখা গিয়েছে।

‘জানে তু ইয়া জানে না’ খ্যাত অভিনেতা ইমরানের বক্তব্য, রক্তে ভেজা, রাগী, খুব লোমশ পুরুষালি চরিত্র তিনি করবেন না। এখানেই শেষ নয়। ইমরানের আরও দাবি, এখন বহু ছবিতে মহিলাদের প্রতি খারাপ আচরণ ও উগ্র পৌরুষকে স্বাভাবিক করে দেখানো হচ্ছে এবং গৌরবান্বিত করা হচ্ছে। এতে শুধু মহিলাদেরই নয়, পুরুষদের উপরেও খারাপ প্রভাব পড়ছে। যদিও তিনি কোনও নির্দিষ্ট সিনেমার নাম বলেননি। ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের মাঝে এই মন্তব্য করায় দর্শকের অনুমান, ইমরান আদিত্য ধরের ছবিকেই প্রাথমিক ভাবে খোঁচা দিয়েছেন। তবে ইমরান যা বর্ণনা দিয়েছেন, সেই বিভাগে আসে বলিউডের আরও কয়েকটি ছবি। সেগুলি কী?

১)অ্যানিম্যাল: প্রথমেই উঠে আসে সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এর নাম। রণবীর কপূর অভিনীত এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। অতিরিক্ত রক্তারক্তি ও মহিলাদের নিচু ভাবে দেখানো হয়েছে। ছবিটি নারীবিদ্বেষী তকমাও পেয়েছে।

২) কবীর সিং: ‘অ্যানিম্যাল’-এর মতো না হলেও, এই ছবির বিরুদ্ধেও উঠেছিল নারীবিদ্বেষী তকমা। মহিলার গায়ে হাত তোলাকে খুব স্বাভাবিক ভাবে দেখানো হয়েছে এই ছবিতে। অনেকেই দাবি করেছিলেন, এই ধরনের ছবি নতুন প্রজন্মের উপর কুপ্রভাব ফেলছে। শাহিদ কপূর অভিনীত এই ছবি বক্সঅফিসে সফল হয়েছিল।

৩) কেজিএফ: চ্যাপ্টার১ ও কেজিএফ: চ্যাপ্টার২: দক্ষিণী তারকা যশ অভিনীত এই ছবির চাকচিক্য প্রশংসিত হয়েছিল। কিন্তু এখানেও পুরুষ চরিত্রটিকে হিংস্র ভাবে তুলে ধরা হয়েছিল। মহিলা চরিত্রগুলিকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়েছে এই ছবিতেও।

৪) পুষ্পা: অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার এই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল। কিন্তু এখানেও পুরুষ সেই রাগী ও হিংস্র। পুরুষ যে কোমলও হতে পারে, তার কোনও নিদর্শন নেই এই ছবিতেও। এমনই নানা অভিযোগ উঠেছিল এই ছবির বিরুদ্ধেও।

Imran Khan Aamir Khan Dhurandhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy