Advertisement
E-Paper

তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে নামতেই কাটোয়ায় গ্রেফতার বলাগড়ের ৩ রমণী, প্রায় ১৬ কেজি মাদক উদ্ধার করল রেল

রেল সূত্রে খবর, ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে নেমে পূর্ব বর্ধমানের কাটোয়া রেলস্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন তিন মহিলা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কাটোয়া রেল পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৬:১৬

—প্রতিনিধিত্বমূলক ছবি।

তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে নামতেই পূর্ব বর্ধমানের রেলস্টেশনে পুলিশের জালে ধরা পড়লেন তিন মহিলা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হল ১৬ কেজি গাঁজা। শুক্রবারের ঘটনা।

রেল সূত্রে খবর, ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে নেমে পূর্ব বর্ধমানের কাটোয়া রেলস্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন তিন মহিলা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কাটোয়া রেল পুলিশ। তিন জনের সঙ্গে কথাবার্তায় সন্দেহ গাঢ় হয়। তাঁদের তল্লাশি করে কেজি কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করে রেল পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিন মহিলাকে গ্রেফতার করা হয়। তিন জনের বাড়িই হুগলি জেলার বলাগড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উত্তরবঙ্গ থেকে গাঁজা নিয়ে গিয়ে ব্যান্ডেল এলাকায় সরবরাহের একটি চক্র রয়েছে। তিন মহিলা সেই মাদক পাচারচক্রের ‘ক্যারিয়ার’ হিসাবে কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। তদন্তের স্বার্থে চার দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে কাটোয়া রেল পুলিশ।

এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর পিছনে বৃহত্তর চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।

Katwa Ganja Express Train rail police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy