Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সমাজমাধ্যমে ‘কুরুচিকর আক্রমণ’, গুজরাত থেকে যুবককে পাকড়াও তমলুকের পুলিশের

ধৃতের বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ধলহরা এলাকায়। কর্মসূত্রে এত দিন ওই যুবক গুজরাতের অহমেদাবাদে থাকতেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৪:২৮
ARREST CASE

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল। বয়স ৪০ বছর।

স্থানীয় সূত্রে খবর, ধৃত আব্দুলের বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ধলহরা এলাকায়। কর্মসূত্রে এত দিন ওই যুবক গুজরাতের অহমদাবাদে থাকতেন। পুলিশের দাবি, কয়েক দিন আগে শেখ সাহিল নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে মুখ্যমন্ত্রী সম্পর্কে লাগাতার আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। বিষয়টি পুলিশের নজরে আসে। তার পর গত ১৯ জুন তমলুক থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য নামে ফেসবুক প্রোফাইল খুলেছিলেন তমলুক থানার ধলহরা গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে তিনি অহমদাবাদে থাকেন। তাঁর গতিবিধির উপর নজরদারি শুরু করে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ‘ট্র্যাক’ করে গুজরাত থেকে ধরা হয় অভিযুক্তকে। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় যুবককে। তবে বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ধলহরা গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ধৃত আব্দুলকে তমলুক আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy