Advertisement
E-Paper

আকাঙ্ক্ষার ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, অভিনেত্রীর পেটে মিলল কিসের হদিস?

বারাণসীর হোটেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। এ বার ময়নাতদন্তের রিপোর্টে কিসের হদিস মিলল অভিনেত্রীর পেটে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৫০
Actress Death: Akanksha Dubey postmortem report revealed

এ বার প্রকাশ্যে এল আকাঙ্ক্ষার ময়নাতদন্তের রিপোর্ট। — ফাইল চিত্র।

অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবেকে খুন করা হয়েছে, এমনই অভিযোগ করেন তাঁর মা। দিন কয়েক আগেই বারাণসীর হোটেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রীর। শুটিংয়ে গিয়ে অভিনেত্রীর মৃত্যু নিয়ে এমনিতেই রহস্য দানা বাঁধছিল। এ বার প্রকাশ্যে আকাঙ্ক্ষার ময়নাতদন্তের রিপোর্ট। তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আকাঙ্ক্ষার কব্জিতে ক্ষতের দাগ। এ ছাড়াও যকৃতে মিলেছে অজানা তরলের উপস্থিতি। ওই তরলের রং বাদামি। পরিমাণ প্রায় ২০ এম এলের মতো। অভিনেত্রীর পেটে মিউকাস মেমব্রেমের সন্ধান মিলেছে। তবে অ্যালকোহল জাতীয় কোনও কিছুর সন্ধান মেলেনি।

ইতিমধ্যেই আকাঙ্ক্ষার মা অভিনেত্রীর প্রেমিক সমর সিংহ ও তাঁর দাদার নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও চিঠিতে লিখেছেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। তাঁকে খুন করা হয়েছে বলেই দাবি।

অভিনেত্রীর কাকা ও কাকিমার অভিযোগ, বহু দিন ধরেই সমর সিংহ ও তাঁর ভাই সঞ্জয় সিংহ অভিনেত্রীকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। এমনকি, বড়সড় অঙ্কের টাকার দাবিও করেন। বারাণসী পুলিশ এই গোটা ঘটনার তদন্তে নেমেছে। খুন না আত্মহত্যা, এখনও ধন্দে রয়েছে পুলিশ। যদিও আকাঙ্ক্ষার মৃত্যুর আগে ১৭ মিনিটের সিসিটিভি ফুটেজের গরমিল ঘটনার জট আরও জটিল করেছে। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেত্রীকে।

Actress Death Akansha Dubey Postmortem Report
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy