Advertisement
E-Paper

ছবি থেকে নিজের খোলামেলা দৃশ্য বাদ দিতে বলেছেন? ‘টক্সিক’ নিয়ে এ বার কী বললেন কিয়ারা?

এই ছবিতে কিয়ারা আডবাণীকেও বেশ কিছু সাহসী ও ঘনিষ্ঠ যৌন দৃশ্যে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সম্প্রতি খবর ছড়ায়, কিয়ারা নাকি অনুরোধ করেছেন, ছবি থেকে তাঁর কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়া হোক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২১:২৯
নিজের খোলামেলা দৃশ্য বাদ দিতে চান কিয়ারা?

নিজের খোলামেলা দৃশ্য বাদ দিতে চান কিয়ারা? ছবি: সংগৃহীত।

প্রথম ঝলক থেকেই ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ ছবিকে ঘিরে আলোচনা তুঙ্গে। সেখানে নারীকে শুধু যৌনতার অঙ্গ হিসাবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন দর্শক। পরিচালক গীতু মোহনদাসের দিকেও আঙুল তুলেছিলেন অনেকেই। এই ছবিতে কিয়ারা আডবাণীকেও বেশ কিছু সাহসী ও ঘনিষ্ঠ যৌন দৃশ্যে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সম্প্রতি খবর ছড়ায়, কিয়ারা নাকি অনুরোধ করেছেন, ছবি থেকে তাঁর কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়া হোক। কিন্তু সত্যিই কি তাই? মুখ খুললেন কিয়ারা।

চলতি বছরের শুরুতে একটি ছবি প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, ছবির নায়ক যশের কোলে রয়েছেন কিয়ারা। সেই ছবিতে কিয়ারার মুখ পর্যন্ত দেখা যায়নি। তবে কি এই ছবিতে নারীর ভূমিকা শুধুই শরীরে সীমাবদ্ধ? এই বিতর্কও তৈরি হয়েছিল। ছবিতে এমনই বেশ কিছু খোলামেলা দৃশ্য রয়েছে বলে খবর ছড়ায়। তার পরেই রবিবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, কিয়ারাই নাকি চাইছেন, সেই ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়া হোক। কিন্তু, এই খবর নাকি সর্বৈব মিথ্যা। নিজেই পোস্ট করে কিয়ারা সমাজমাধ্যমে লিখেছেন, “এক্কেবারে ভুল এবং বোকা বোকা খবর।” ছবি থেকে তিনি কোনও দৃশ্যই বাদ দিতে বলেননি, তা স্পষ্ট করে দিয়েছেন কিয়ারা নিজেই।

উল্লেখ্য, ছবির ঝলকের যৌন দৃশ্য নিয়েও সমালোচনা হয়েছে। তবে যশের বক্তব্য, পরিচালক ছবিটি নারীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। যশ এ-ও জানান, পুরুষ পরিচালকদের সঙ্গে কাজ করার তুলনায় গীতুর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন।

Kiara Advani Toxic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy